১/২৬. অধ্যায়ঃ

অন্যায়-অত্যাচার করা হারাম এবং অন্যায়ভাবে নেওয়া জিনিস ফেরৎ দেওয়া জরুরী

আল্লাহ তা’আলা বলেন,﴿مَا لِلظَّٰلِمِينَ مِنۡ حَمِيمٖ وَلَا شَفِيعٖ يُطَاعُ ﴾ [غافر: ١٨]অর্থাৎ “সীমালংঘনকারীদের জন্য অন্তরঙ্গ কোন বন্ধু নেই এবং এমন কোন সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য করা হবে।” (সূরা মুমিন ১৮ আয়াত)﴿ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٖ ﴾ [الحج: ٧١]অর্থাৎ “যালেমদের কোন সাহায্যকারী নেই।” (সূরা হাজ্জ ৭১ আয়াত)হাদীসসমূহ:এই পরিচ্ছেদে আবূ যার্র রাদিয়াল্লাহু ’আনহু-এর (১১৩নং) হাদীসটিও উল্লেখ্য, যেটি ’মুজাহাদাহ’ পরিচ্ছেদের শেষে বর্ণিত হয়েছে।

দায়িত্বে খিয়ানত: সূঁচ লুকালেও কিয়ামতের হিসাব আছে

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৩/২২০

وَعَن عَدِيّ بنِ عَميْرَةَ رضي الله عنه، قَالَ : سمعت رَسُول الله صلى الله عليه وسلم، يقول: «مَنِ اسْتَعْمَلْنَاهُ مِنْكُمْ عَلَى عَمَل، فَكَتَمَنَا مِخْيَطاً فَمَا فَوْقَهُ، كَانَ غُلُولاً يَأتِي به يَومَ القِيَامَةِ»فَقَامَ إليه رَجُلٌ أسْوَدُ مِنَ الأنْصَارِ، كَأنِّي أنْظُرُ إِلَيْهِ، فَقَالَ : يَا رَسُول الله، اقْبَلْ عَنِّي عَمَلَكَ، قَالَ: «وَمَا لَكَ ؟»قَالَ: سَمِعْتكَ تَقُولُ كَذَا وكَذَا، قَالَ: «وَأَنَا أقُولُه الآنَ : مَنِ اسْتَعْمَلْنَاهُ عَلَى عَمَلٍ فَلْيَجِيءْ بِقَلِيلِهِ وَكَثِيرِهِ، فَمَا أُوتِيَ مِنْهُ أخَذَ، وَمَا نُهِيَ عَنْهُ انْتَهَى». رواه مسلم

আদী ইবনু আমীরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আদী ইবনু আমীরাহ (রাঃ) আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, ’’আমরা তোমাদের মধ্যে যাকে কোন কাজে নিযুক্ত করি, অতঃপর সে আমাদের কাছে সূঁচ অথবা তার চেয়ে বেশী (কিম্বা কম কিছু) লুকিয়ে নেয়, তো এটা খিয়ানত ও চুরি করা হয়। কিয়ামতের দিন সে তা সঙ্গে নিয়ে হাজির হবে।’’ এ কথা শুনে আনসারদের মধ্যে একজন কৃষ্ণকায় মানুষ উঠে দাঁড়ালেন, যেন আমি তাকে (এখন) দেখছি। তিনি বললেন, ’হে আল্লাহর রাসূল! আপনি (যে কাজের দায়িত্ব আমার উপর অর্পণ করেছিলেন) তা আমার কাছ থেকে ফিরিয়ে নেন।’ তিনি বললেন, ’’তোমার কি হয়েছে?’’ সে বলল, ’আমি আপনাকে এ রকম কথা বলতে শুনলাম।’ তিনি বললেন, ’’আমি এখনো বলছি যে, যাকে আমরা কোন কাজে নিযুক্ত করি, সে যেন অল্প-বেশী (সমস্ত মাল) আমার কাছে নিয়ে আসে। অতঃপর তা হতে তাকে যতটা দেওয়া হবে, তাইই সে গ্রহণ করবে এবং যা হতে তাকে বিরত রাখা হবে, সে তা থেকে বিরত থাকবে।’’[১]

মুসলিম ১৮৩৩, আবূ দাউদ ৩৫৮১, আহমাদ ১৭২৬৪

রিয়াদুস সালেহীন হাদিস ১৩/২২০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জন্য স্পষ্ট নিয়ম দিয়েছেন। যাকে কোনো কাজে নিযুক্ত করা হবে, সে যদি সূঁচ বা তার চেয়ে বেশি-কম কিছু লুকিয়ে রাখে, তবে তা খিয়ানত; কিয়ামতের দিন সে তা নিয়ে হাজির হবে। এক আনসারী ব্যক্তি এই কথা শুনে দায়িত্ব ফিরিয়ে নিতে চাইলে নবী (صلى الله عليه وسلم) আরও পরিষ্কার করে বলেন: যাকে কাজে লাগানো হবে, সে অল্প-বেশি সব মাল নিয়ে আসবে। তারপর যা তাকে দেওয়া হবে তাই নেবে, আর যা থেকে নিষেধ করা হবে তা থেকে বিরত থাকবে। এই হাদিস অফিস, যাকাত, সংগঠন বা যে কোনো আমানতের কাজে স্বচ্ছ হিসাবের শিক্ষা দেয়। অল্প জিনিস বলে লুকানোও নিরাপদ নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দায়িত্বে থাকা অবস্থায় অল্প জিনিস লুকানোও খিয়ানত।
  • যা পাওয়া যায় সব জমা দেওয়া এবং অনুমতি অনুযায়ী নেওয়া উচিত।
  • কিয়ামতে লুকানো জিনিস নিয়ে হাজির হওয়ার সতর্কতা আছে।
  • হিসাবদারী ও স্বচ্ছতা আমানত রক্ষার অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন