১/২৬. অধ্যায়ঃ

অন্যায়-অত্যাচার করা হারাম এবং অন্যায়ভাবে নেওয়া জিনিস ফেরৎ দেওয়া জরুরী

আল্লাহ তা’আলা বলেন,﴿مَا لِلظَّٰلِمِينَ مِنۡ حَمِيمٖ وَلَا شَفِيعٖ يُطَاعُ ﴾ [غافر: ١٨]অর্থাৎ “সীমালংঘনকারীদের জন্য অন্তরঙ্গ কোন বন্ধু নেই এবং এমন কোন সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রাহ্য করা হবে।” (সূরা মুমিন ১৮ আয়াত)﴿ وَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٖ ﴾ [الحج: ٧١]অর্থাৎ “যালেমদের কোন সাহায্যকারী নেই।” (সূরা হাজ্জ ৭১ আয়াত)হাদীসসমূহ:এই পরিচ্ছেদে আবূ যার্র রাদিয়াল্লাহু ’আনহু-এর (১১৩নং) হাদীসটিও উল্লেখ্য, যেটি ’মুজাহাদাহ’ পরিচ্ছেদের শেষে বর্ণিত হয়েছে।

দায়িত্বের উপহার: ইবনুলুতবিয়্যাহ ঘটনার সততা ও খিয়ানতের শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৭/২১৪

وَعَنْ أَبِي حُمَيدٍ عَبدِ الرَّحمَانِ بنِ سَعدٍ السَّاعِدِي رضي الله عنه، قَالَ : اِسْتَعْمَلَ النَّبيُّ صلى الله عليه وسلم رَجُلاً مِنَ الأزْدِ يُقَالُ لَهُ : ابْنُ اللُّتْبِيَّةِ عَلَى الصَّدَقَةِ، فَلَمَّا قَدِمَ، قَالَ : هَذَا لَكُمْ، وَهَذَا أُهْدِيَ إِلَيَّ، فَقَامَ رسولُ الله صلى الله عليه وسلم عَلَى المِنْبَرِ فَحَمِدَ الله وَأثْنَى عَلَيهِ، ثُمَّ قَالَ: «أمَّا بَعدُ، فَإِنِّي أسْتَعْمِلُ الرَّجُلَ منْكُمْ عَلَى العَمَلِ مِمَّا وَلاَّنِي اللهُ، فَيَأتِي فَيَقُولُ : هَذَا لَكُمْ وَهَذا هَدِيَّةٌ أُهْدِيتْ إلَيَّ، أفَلا جَلَسَ في بيت أبِيهِ أَوْ أُمِّهِ حَتَّى تَأتِيَهُ هَدِيَّتُهُ إنْ كَانَ صَادِقاً، واللهِ لا يَأخُذُ أحَدٌ مِنْكُمْ شَيئاً بِغَيرِ حَقِّهِ إلاَّ لَقِيَ الله تَعَالَى، يَحْمِلُهُ يَوْمَ القِيَامَةِ، فَلا أعْرِفَنَّ أحَداً مِنْكُمْ لَقِيَ اللهَ يَحْمِلُ بَعيراً لَهُ رُغَاءٌ، أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ، أَوْ شَاةً تَيْعَرُ» ثُمَّ رفع يديهِ حَتَّى رُؤِيَ بَيَاضُ إبْطَيْهِ، فَقَالَ: «اَللهم هَلْ بَلَّغْتُ» ثلاثاً. مُتَّفَقٌ عَلَيهِ

আবূ হুমাইদ আব্দুর রহমান ইবনু সা‘দ সায়েদী (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ হুমাইদ আব্দুর রহমান ইবনু সা’দ সায়েদী (রাঃ) বলেন, নবী (ﷺ) আয্দ গোত্রের ইবনুলুতবিয়্যাহ নামক এক ব্যক্তিকে যাকাত আদায় করার কাজে কর্মচারী নিয়োগ করলেন। সে ব্যক্তি (আদায়কৃত মালসহ) ফিরে এসে বলল, ’এটা আপনাদের (বায়তুল মালের), আর এটা আমাকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে।’এ কথা শুনে আল্লাহর রাসূল (ﷺ) মিম্বরে উঠে দন্ডায়মান হয়ে আল্লাহর প্রশংসা ও স্তুতি বর্ণনা করে বললেন, ’’অতঃপর বলি যে, আল্লাহ আমাকে যে সকল কর্মের অধিকারী করেছেন তার মধ্য হতে কোনও কর্মের তোমাদের কাউকে কর্মচারী নিয়োগ করলে সে ফিরে এসে বলে কি না, ’এটা আপনাদের, আর এটা উপহার স্বরূপ আমাকে দেওয়া হয়েছে!’ যদি সে সত্যবাদী হয়, তবে তার বাপ-মায়ের ঘরে বসে থেকে দেখে না কেন, তাকে কোন উপহার দেওয়া হচ্ছে কি না? আল্লাহর কসম; তোমাদের মধ্যে যে কেউ কোন জিনিস অনধিকার গ্রহণ করবে, সে কিয়ামতের দিন তা নিজ ঘাড়ে বহন করা অবস্থায় আল্লাহ তা’আলার সাথে সাক্ষাৎ করবে। অতএব আমি যেন অবশ্যই চিনতে না পারি যে, তোমাদের মধ্য হতে কেউ নিজ ঘাড়ে চিঁহিঁ-রববিশিষ্ট উঁট, অথবা হাম্বা-রববিশিষ্ট গাই, অথবা ম্যা-ম্যা-রববিশিষ্ট ছাগল বহন করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করেছ।’’আবূ হুমাইদ (রাঃ) বলেন, অতঃপর নবী (ﷺ) তাঁর উভয় হাতকে উপর দিকে এতটা তুললেন যে, তাঁর উভয় বগলের শুভ্রতা দেখা গেল। অতঃপর তিনবার বললেন, ’’হে আল্লাহ! আমি কি পৌঁছে দিলাম?’’[১]

সহীহুল বুখারী ২৫৯৭, ৯২৫, ১৫০০, ৬৬৩৬, ৬৯৭৯, ৭১৭৪, সু-১৮৩২, আবূ দাউদ ২৯৪৬, আহমাদ ২৩০৮৭, ২৩০৯০, দারেমী ১৬৬৯

রিয়াদুস সালেহীন হাদিস ৭/২১৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে যাকাত আদায়ের দায়িত্বে থাকা এক ব্যক্তি ফিরে এসে বলল, কিছু মাল বায়তুল মালের, আর কিছু তাকে উপহার দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মিম্বরে উঠে প্রশ্ন করলেন, সে যদি সত্যবাদী হয় তবে তার বাবা-মায়ের ঘরে বসে থাকলে কি এই উপহার আসত? এরপর তিনি সতর্ক করলেন, কেউ অনধিকার কোনো জিনিস গ্রহণ করলে কিয়ামতের দিন তা ঘাড়ে বহন করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। এই হাদিস দায়িত্ব, পদ, ক্ষমতা ও সম্পদের ব্যবহার নিয়ে খুব পরিষ্কার শিক্ষা দেয়। দায়িত্বের কারণে পাওয়া সুবিধাকে ব্যক্তিগত হক বানানো নিরাপদ নয়। তাই যাকাত, অফিস, সংগঠন বা যে কোনো আমানতের কাজে সম্পূর্ণ হিসাবদারী ও স্বচ্ছতা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দায়িত্বের কারণে পাওয়া উপহার ব্যক্তিগত সম্পদ হিসেবে নেওয়া ঝুঁকিপূর্ণ।
  • অনধিকার নেওয়া জিনিস কিয়ামতে বোঝা হয়ে আসার সতর্কতা আছে।
  • দায়িত্বে থাকলে হিসাব পরিষ্কার রাখা জরুরি।
  • ক্ষমতা বা পদ ব্যবহার করে সুবিধা নেওয়া আমানতের বিপরীত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন