১৯/৩৭০. অধ্যায়ঃ

দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে

সততা ও ন্যায়বিচারের হাদিস: জমির স্বর্ণের ঘটনা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৯/১৮৩৫

وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «اِشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَاراً، فَوَجَدَ الَّذِيْ اشْتَرَى العَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ، فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى العَقَارَ : خُذْ ذَهَبَكَ، إنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الأَرْضَ وَلَمْ أَشْتَرِ الذَّهَبَ، وَقَالَ الَّذِي لَهُ الأَرْضُ : إِنَّمَا بِعْتُكَ الأَرْضَ وَمَا فِيهَا، فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ، فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ : أَلَكُمَا وَلَدٌ ؟ قَالَ أَحَدُهُمَا : لِي غُلاَمٌ، وَقَالَ الآخَرُ : لِي جَارِيَةٌ، قَالَ: أَنْكِحَا الغُلاَمَ الجَارِيَةَ، وَأَنْفِقَا عَلَى أَنْفُسِهمَا مِنْهُ وَتَصَدَّقَا» . متفق عليه

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’[প্রাচীনকালে] একটি লোক অন্য ব্যক্তির কাছ হতে কিছু জায়গা ক্রয় করল। ক্রেতা ঐ জায়গায় [প্রোথিত] একটি কলসী পেল, যাতে স্বর্ণ ছিল। জায়গার ক্রেতা বিক্রেতাকে বলল, ’তোমার স্বর্ণ নিয়ে নাও। আমি তো তোমার জায়গা খরিদ করেছি, স্বর্ণ তো খরিদ করিনি।’ জায়গার বিক্রেতা বলল, ’আমি তোমাকে জায়গা এবং তাতে যা কিছু আছে সবই বিক্রি করেছি।’ অতঃপর তারা উভয়েই এক ব্যক্তির নিকট বিচার প্রার্থী হল। বিচারক ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করলেন, ’তোমাদের সন্তান আছে কি?’ তাদের একজন বলল, ’আমার একটি ছেলে আছে।’ অপরজন বলল, ’আমার একটি মেয়ে আছে।’ বিচারক বললেন, ’তোমরা ছেলেটির সাথে মেয়েটির বিয়ে দিয়ে দাও এবং ঐ স্বর্ণ থেকে তাদের জন্য খরচ কর এবং দান কর।’’বুখারী-মুসলিম)[১]

সহীহুল বুখারী ৩৪৭২, মুসলিম ১৭২১, ইবনু মাজাহ ২৫১১, আহমাদ ২৭৪০৮

রিয়াদুস সালেহীন হাদিস ১৯/১৮৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি সুন্দর ঘটনা এসেছে। একজন লোক অন্যের কাছ থেকে জমি কিনে সেখানে স্বর্ণভর্তি কলসী পেল। ক্রেতা বলল, সে জমি কিনেছে, স্বর্ণ কেনেনি। বিক্রেতা বলল, সে জমি এবং জমির সবকিছু বিক্রি করেছে। দুজনেই নিজের লাভ ছেড়ে ন্যায়ের কথা বলছিল। পরে বিচারকের কাছে গেলে তিনি জিজ্ঞেস করেন, তাদের সন্তান আছে কি না। একজনের ছেলে ও অন্যজনের মেয়ে আছে জানলে তিনি তাদের বিবাহের পরামর্শ দেন এবং স্বর্ণ থেকে তাদের খরচ ও দান করতে বলেন। হাদিসটি সততা, আমানতদারি, ন্যায়বিচার এবং দানের সুন্দর উদাহরণ। এখানে লোভ নয়; বরং অধিকার বুঝে নেওয়া ও ভালো সমাধান খোঁজাই মুখ্য।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সততা মানুষকে নিজের লাভ ছাড়তেও প্রস্তুত করে।
  • বিচারে ন্যায্যতা ও কল্যাণ—দুটিই দেখা যায়।
  • সম্পদ পেলে দান ও সঠিক খরচের কথা ভাবা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন