১৯/৩৭০. অধ্যায়ঃ
দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে
মদিনা ত্যাগের হাদিস: শেষ যুগের এক বিস্ময়কর আলামত
রিয়াদুস সালেহীন : ১৬/১৮৩২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৬/১৮৩২
وَعَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : «يَتْرُكُونَ المَدِينَةَ عَلَى خَيْرِ مَا كَانَتْ، لاَ يَغْشَاهَا إِلاَّ العَوَافِي يُرِيدُ ـ عَوَافِي السِّبَاعِ وَالطَّيرِ ـ وَآخِرُ مَنْ يُحْشَرُ رَاعِيَانِ مِنْ مُزَيْنَةَ يُرِيدَانِ المَدِينَةَ يَنْعِقَانِ بِغَنَمِهِمَا فَيَجِدَانِهَا وُحُوشاً، حَتَّى إِذَا بَلَغَا ثَنِيَّةَ الوَدَاعِ خَرَّا عَلَى وُجُوهِهمَا» . متفق عليه
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ’’মদিনার অবস্থা উত্তম থাকা সত্ত্বেও তার অধিবাসীরা মদিনা ত্যাগ করে চলে যাবে। [সে সময়] সেখানে কেবল বন্য হিংস্র পশু-পক্ষীতে ভরে যাবে। সব শেষে যাদের উপর কিয়ামত সংঘটিত হবে, তারা মুযাইনাহ গোত্রীয় দু’জন রাখাল, যারা নিজেদের ছাগলের পাল হাঁকাতে হাঁকাতে মদিনা অভিমুখে নিয়ে যাবে। তারা মদিনাকে হিংস্র জীব-জন্তুতে ঠাসা অবস্থায় পাবে। তারপর যখন তারা [মদিনার উপকণ্ঠে অবস্থিত] ’সানিয়্যাতুল্ অদা’ নামক স্থানে পৌঁছবে, তখন তারা মুখ থুবড়ে মাটিতে পড়ে যাবে।’’(বুখারী-মুসলিম)[১]
সহীহুল বুখারী ১৮৭৪, মুসলিম ১৩৮৯, আহমাদ ৮৭৭৩, মুওয়াত্তা মালিক ১৬৪৩
রিয়াদুস সালেহীন হাদিস ১৬/১৮৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, মদিনা উত্তম অবস্থায় থাকা সত্ত্বেও তার অধিবাসীরা তা ত্যাগ করবে। তখন সেখানে বন্য পশু-পাখি থাকবে। সব শেষে মুযাইনাহ গোত্রের দুই রাখাল তাদের ছাগল নিয়ে মদিনার দিকে যাবে। তারা মদিনাকে হিংস্র জীবজন্তুতে ভরা অবস্থায় পাবে, তারপর সানিয়্যাতুল অদা নামক স্থানে পৌঁছে মুখ থুবড়ে পড়ে যাবে। হাদিসটির মূল বিষয় হলো—শেষ যুগে মানুষের বসতি, নিরাপত্তা ও দুনিয়ার নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। মদিনার মতো মর্যাদাপূর্ণ স্থান নিয়েও নবী صلى الله عليه وسلم একটি ভবিষ্যৎ অবস্থার খবর দিয়েছেন। আমাদের কাজ হলো হাদিসকে সম্মান করা, অতিরিক্ত অনুমান না করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শেষ যুগে বড় শহর ও বসতির অবস্থাও বদলে যেতে পারে।
- মদিনা সম্পর্কে নবী صلى الله عليه وسلم ভবিষ্যৎ একটি খবর দিয়েছেন।
- গায়েবি খবরের ক্ষেত্রে হাদিসের ভাষাই যথেষ্ট।
