১৮/৩৫৫. অধ্যায়ঃ

ক্রয়-বিক্রয় সম্পর্কিত কিছু বিধি-নিষেধ

শহুরে লোক গ্রাম্য লোকের পণ্য বিক্রি করা, পণ্যদ্রব্য বাজারে পৌঁছনোর পূর্বেই বাইরে গিয়ে পণ্য নেওয়ার জন্য ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করা হারাম, মুসলিম ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর নিজের ক্রয়-বিক্রয়ের কথা উত্থাপন করা, কোন মুসলিম ভাইয়ের বিবাহ-প্রস্তাবের উপর নিজের প্রস্তাব পেশ করা; যতক্ষণ না সে ক্রয়-বিক্রয় বা বৈবাহিক প্রস্তাব সম্পর্কে অনুমতি দেয় অথবা তা প্রত্যাখ্যান করে, ততক্ষণ পর্যন্ত হারাম।

ভাইয়ের ক্রয়-বিক্রয় ও প্রস্তাবের উপর হস্তক্ষেপ নিষেধ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/১৭৮৮

وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «لاَ يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَلاَ يَخْطُبْ عَلَى خِطْبَةِ أَخِيهِ إِلاَّ أَنْ يَأذَنَ لَهُ» . متفق عليه، وهذا لفظ مسلم

ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’তোমাদের কেউ যেন অপরের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে এবং তার মুসলিম ভাইয়ের বিবাহ প্রস্তাবের উপর নিজের বিবাহ-প্রস্তাব না দেয়। কিন্তু যদি সে তাকে সম্মতি জানায় [তবে তা বৈধ]।’’(বুখারী ও মুসলিম)[১]

সহীহুল বুখারী ২১৩৯, ২১৬৫, ১৫৪২, মুসলিম ১৪১২, তিরমিযী ১২৯২, নাসায়ী ৩২৪৩, ৪৫০৪, আবূ দাউদ ২০৮১, ৩৪৩৬, ইবনু মাজাহ ২১৭১, আহমাদ ৪৭০৮, মুওয়াত্তা মালিক ১১১২, ১৩৯০, দারেমী ২১৭৬, ২৫৬৭

রিয়াদুস সালেহীন হাদিস ৫/১৭৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তোমাদের কেউ যেন অপরের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে এবং তার মুসলিম ভাইয়ের বিবাহ প্রস্তাবের উপর নিজের প্রস্তাব না দেয়। তবে যদি সে অনুমতি দেয়, তখন বিষয়টি আলাদা। এই নির্দেশ মানুষের অধিকার ও সম্মান রক্ষার শিক্ষা দেয়। কোনো লেনদেন বা বিয়ের কথা চলমান থাকলে সেখানে সুযোগ নিয়ে প্রবেশ করা সম্পর্ক নষ্ট করতে পারে। তাই ইসলাম মুমিনদের মাঝে ভ্রাতৃত্ব, শালীনতা ও ন্যায় বজায় রাখতে বলে। “বিবাহ প্রস্তাবের উপর প্রস্তাব হাদিস” এবং “ভাইয়ের লেনদেনের উপর লেনদেন” বিষয়ে এটি মূল বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যের চলমান লেনদেনে অন্যায়ভাবে প্রবেশ করা যাবে না।
  • মুসলিম ভাইয়ের বিবাহ প্রস্তাবের উপর প্রস্তাব দেওয়া নিষেধ।
  • অনুমতি থাকলে বিষয়টি আলাদা হতে পারে।
  • সামাজিক সম্পর্ক রক্ষায় সংযম ও সম্মান জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন