১৮/২৯৬. অধ্যায়ঃ

মহিলাদের কৃত্রিম রূপচর্চা

নকল চুল বা পরচুলা লাগানো, উল্কি উৎকীর্ণ করা [চামড়ায় ছুঁচ ফুটিয়ে দিয়ে তাতে রং ঢেলে নক্সা আঁকা বা নাম লেখা] সৌন্দর্যের জন্য দাঁত ঘষে সরু করা বা দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা নিষিদ্ধ।আল্লাহ তা’আলা বলেন,﴿إِنْ يَدْعُونَ مِنْ دُونِهِ إِلَّا إِنَاثًا وَإِنْ يَدْعُونَ إِلَّا شَيْطَانًا مَرِيدًا ١١٧ لَعَنَهُ اللَّهُ ۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا ١١٨ وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ﴾ [النساء : ١١٧، ١١٩]অর্থাৎ তাঁর [আল্লাহর] পরিবর্তে তারা কেবল দেবীদের পূজা করে এবং তারা কেবল বিদ্রোহী শয়তানের পূজা করে। আল্লাহ তাকে [শয়তানকে] অভিসম্পাত করেছেন এবং সে [শয়তান] বলেছে, ’আমি তোমার দাসদের এক নির্দিষ্ট অংশকে [নিজের দলে] গ্রহণ করবই এবং তাদেরকে পথভ্রষ্ট করবই; তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করবই, আমি তাদেরকে নিশ্চয় নির্দেশ দেব, ফলে তারা পশুর কর্ণচ্ছেদ করবেই এবং তাদেরকে নিশ্চয় নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই।’ [আর যে আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক-রূপে গ্রহণ করবে, নিশ্চয় সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে।](সূরা নিসা ১১৭-১১৯ আয়াত)

আল্লাহর সৃষ্টি পরিবর্তন: উল্কি, ভ্রূ চাঁছা ও দাঁত ফাঁক করার সতর্কতা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/১৬৫৪

وَعَنِ ابنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: لَعَنَ اللهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوشِمَاتِ وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللهِ، فَقَالَتْ لَهُ امْرَأَةٌ فِي ذَلِكَ فَقَالَ: وَمَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَهُ رَسُول اللهِ صلى الله عليه وسلم، وَهُوَ فِي كِتَابِ اللهِ ؟ قالَ اللهُ تَعَالَى : ﴿‏وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا‏﴾ [الحشر: ٧] . متفق عليه

আব্দুললাহ ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, ’আল্লাহর অভিশাপ হোক সেই সব নারীদের উপর, যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা উৎকীর্ণ করায় এবং সে সব নারীদের উপর, যারা ভ্রূ চেঁছে সরু [প্লার্ক] করে, যারা সৌন্দর্যের মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।’ জনৈক মহিলা এ ব্যাপারে তাঁর [ইবনে মাসঊদের] প্রতিবাদ করলে তিনি বললেন, ’আমি কি তাকে অভিসম্পাত করব না, যাকে আল্লাহর রাসূল (ﷺ) অভিসম্পাত করেছেন এবং তা আল্লাহর কিতাবে আছে? আল্লাহ বলেছেন, ’’রাসূল যে বিধান তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ কর, আর যা থেকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাক।’’(সূরা হাশর ৭ আয়াত, বুখারী ও মুসলিম][১]

সহীহুল বুখারী ৪৮৮৬, ৪৮৮৭, ৫৯৩১, ৫৯৩৯, ৫৯৪৩, ৫৯৪৮, মুসলিম ২১২৫, তিরমিযী ২৭৮২, নাসায়ী ৫০৯৯, ৫১০৭-৫১০৯, ৫২৫২-৫২৫৪, আবূ দাউদ ৪১৬৯, ইবনু মাজাহ ১৯৮৯, আহমাদ ৩৮৭১, ৩৯৩৫, ৩৯৪৫, ৩৯৪৬, ৪০৭৯, ৪১১৮, ৪২১৮, ৪২৭১, ৪৩৩১, ৪৩৮৯, ৪৪১৪, ৪৪২০, দারেমী ২৬৪৭

রিয়াদুস সালেহীন হাদিস ৫/১৬৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) কয়েক ধরনের নারীর ওপর অভিশাপের কথা বলেছেন। যারা দেহে উল্কি করে বা করায়, যারা ভ্রূ চেঁছে সরু করে, যারা সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক তৈরি করে এবং যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে—তাদের কথা এখানে এসেছে। একজন মহিলা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি কীভাবে তাকে অভিসম্পাত করব না, যাকে আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم) অভিসম্পাত করেছেন? এরপর তিনি সূরা হাশরের আয়াত উল্লেখ করেন—রাসূল যা দেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। মূল শিক্ষা হলো, সৌন্দর্যের জন্য শরীরের স্বাভাবিক সৃষ্টিতে নিষিদ্ধ পরিবর্তন করা থেকে বিরত থাকা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উল্কি করা ও করানো—দুটো কাজ থেকেই সতর্ক করা হয়েছে।
  • সৌন্দর্যের জন্য ভ্রূ চেঁছে সরু করা নিন্দিত কাজ হিসেবে এসেছে।
  • দাঁতের মাঝে সৌন্দর্যের উদ্দেশ্যে ফাঁক তৈরি করা থেকে সতর্কতা আছে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নিষেধ মানা কুরআনের নির্দেশের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন