১৮/২৯৬. অধ্যায়ঃ
মহিলাদের কৃত্রিম রূপচর্চা
নকল চুল বা পরচুলা লাগানো, উল্কি উৎকীর্ণ করা [চামড়ায় ছুঁচ ফুটিয়ে দিয়ে তাতে রং ঢেলে নক্সা আঁকা বা নাম লেখা] সৌন্দর্যের জন্য দাঁত ঘষে সরু করা বা দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা নিষিদ্ধ।আল্লাহ তা’আলা বলেন,﴿إِنْ يَدْعُونَ مِنْ دُونِهِ إِلَّا إِنَاثًا وَإِنْ يَدْعُونَ إِلَّا شَيْطَانًا مَرِيدًا ١١٧ لَعَنَهُ اللَّهُ ۘ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا ١١٨ وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ﴾ [النساء : ١١٧، ١١٩]অর্থাৎ তাঁর [আল্লাহর] পরিবর্তে তারা কেবল দেবীদের পূজা করে এবং তারা কেবল বিদ্রোহী শয়তানের পূজা করে। আল্লাহ তাকে [শয়তানকে] অভিসম্পাত করেছেন এবং সে [শয়তান] বলেছে, ’আমি তোমার দাসদের এক নির্দিষ্ট অংশকে [নিজের দলে] গ্রহণ করবই এবং তাদেরকে পথভ্রষ্ট করবই; তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করবই, আমি তাদেরকে নিশ্চয় নির্দেশ দেব, ফলে তারা পশুর কর্ণচ্ছেদ করবেই এবং তাদেরকে নিশ্চয় নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই।’ [আর যে আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক-রূপে গ্রহণ করবে, নিশ্চয় সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে।](সূরা নিসা ১১৭-১১৯ আয়াত)
কৃত্রিম চুল নিষেধ: মুআবিয়া রা.-এর মিম্বরের সতর্কতা
রিয়াদুস সলেহিন : ৩/১৬৫২
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/১৬৫২
وَعَنْ حُميدِ بنِ عَبدِ الرَّحْمَانِ : أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ رضي الله عنه عامَ حَجَّ عَلَى المِنْبَرِ وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعْرٍ كَانَتْ فِي يَدِ حَرَسِيٍّ فَقَالَ: يَا أَهْلَ المَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ ؟! سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم، يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ، وَيَقُولُ : «إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَهَا نِسَاؤُهُمْ» . متفق عليه
হুমাইদ ইবনে আব্দুর রাহমান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি হজ্জ করার বছরে মুআবিয়া (রাঃ)-কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছেন- ঐ সময়ে তিনি জনৈক দেহরক্ষীর হাত থেকে এক গোছা চুল নিজ হাতে নিয়ে বললেন, ’হে মদ্বীনাবাসীগণ! তোমাদের আলেমগণ কোথায়? আমি রসুলুল্লাহ (ﷺ)-কে এরূপ জিনিস [ব্যবহার] নিষেধ করতে শুনেছি। তিনি বলতেন, ’’বনী ইস্রাঈল তখনই ধ্বংস হয়েছিল, যখন তাদের মহিলারা এই জিনিস ব্যবহার করতে আরম্ভ করেছিল।’’(বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ৩৪৬৮, ৩৪৮৮, ৫৯৩৩, ৫৯৩৮, মুসলিম ২১২৭, তিরমিযী ২৭৮১, নাসায়ী ৫২৪৫, ৫২৪৬, আবূ দাউদ ৪১৬৭, আহমাদ ১৬৩৮৮, ১৬৪০১, ১৬৪২৩, ১৬৪৮২, ২৭৫৭৮, মুওয়াত্তা মালিক ১৭৬৫
রিয়াদুস সলেহিন হাদিস ৩/১৬৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুআবিয়া (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি হজ্জের বছরে মিম্বরে দাঁড়িয়ে এক গোছা চুল হাতে নিয়ে মদীনাবাসীদের উদ্দেশে বলেন, তোমাদের আলেমগণ কোথায়? তিনি জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এমন জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন। নবীজি (صلى الله عليه وسلم) আরও বলতেন, বনী ইস্রাঈল তখনই ধ্বংস হয়েছিল, যখন তাদের মহিলারা এই জিনিস ব্যবহার শুরু করেছিল। হাদিসের মূল বিষয় হলো কৃত্রিম চুল বা পরচুলা ব্যবহারের নিষেধ। এখানে মুআবিয়া (রাঃ) প্রকাশ্যে সতর্ক করেছেন, যাতে মানুষ বিষয়টিকে হালকা না নেয়। সাজসজ্জার নামে এমন কিছু গ্রহণ করা উচিত নয়, যার ব্যাপারে নবীজি (صلى الله عليه وسلم)-এর নিষেধ এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কৃত্রিম চুল বা পরচুলা ব্যবহারের বিষয়ে কঠোর সতর্কতা এসেছে।
- আলেমদের দায়িত্ব হলো ভুল কাজ দেখলে মানুষকে সতর্ক করা।
- সাজসজ্জার নামে নিষিদ্ধ কাজ চালু হলে তা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।
- নবীজি (صلى الله عليه وسلم)-এর নিষেধকে প্রকাশ্যে স্মরণ করিয়ে দেওয়া উপকারী।
