১৮/২৯০. অধ্যায়ঃ

বেগানা নারী এবং কোনো সুদর্শন বালকের দিকে শরয়ী প্রয়োজন ছাড়া তাকানো হারাম

মহান আল্লাহ বলেছেন,﴿قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ﴾[النور : ٣٠]অর্থাৎ ঈমানদারগণকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে।(সূরা নূর ৩০ আয়াত)তিনি আরও বলেছেন,﴿ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا﴾[الاسراء: ٣٦]অর্থাৎ নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে।(সূরা বানী ইস্রাঈল ৩৬ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴿ يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ﴾[غافر: ١٩]অর্থাৎ চক্ষুর চোরা চাহনি ও অন্তরে যা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত।(সূরা মুমিন ১৯ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴿ إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ﴾[الفجر: ١٤]অর্থাৎ নিশ্চয় তোমার প্রতিপালক সময়ের প্রতীক্ষায় থেকে সতর্ক দৃষ্টি রাখেন।(সূরা ফজর ১৪ আয়াত)

রাস্তার হক আদায় করার ইসলামি শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৬৩১

وَعَنْ أَبي سَعِيدٍ الخُدرِيِّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «إِيَّاكُمْ وَالجُلُوسَ فِي الطُّرُقَاتِ !» قَالُوا : يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، مَا لَنَا مِنْ مَجَالِسِنَا بُدٌّ، نَتَحَدَّثُ فِيهَا . فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «فَإذَا أَبَيْتُمْ إِلاَّ المَجْلِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ» قَالُوا : وَمَا حَقُّ الطَّريقِ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ؟ قَالَ: «غَضُّ البَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلاَمِ، وَالأَمرُ بِالمَعْرُوفِ، وَالنَّهيُ عَنِ المُنْكَرِ». متفق عَلَيْهِ

আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাক।’’ লোকেরা বলল, ’হে আল্লাহর রাসূল! ওখানে আমাদের বসা ছাড়া অন্য কোন উপায় নেই। আমরা [ওখানে] বসে বাক্যালাপ করি।’ রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’যদি তোমরা রাস্তায় বসা ছাড়া থাকতে না পার, তাহলে রাস্তার হক আদায় কর।’’ তারা নিবেদন করল, ’হে আল্লাহর রাসূল! রাস্তার হক কি?’ তিনি বললেন, ’’দৃষ্টি অবনত রাখা, [অপরকে] কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া এবং ভাল কাজের আদেশ দেওয়া ও মন্দ কাজে বাধা প্রদান করা।’’(বুখারী-মুসলিম)[১]

সহীহুল বুখারী ২৪৬৫, ৬২২৯, মুসলিম ১২১১, ২১১৬, আবূ দাউদ ৪৮১৫, আহমাদ ১০৯১৬, ১১০৪৪, ১১১৯২

রিয়াদুস সালেহীন হাদিস ২/১৬৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় রাস্তার হক। নবী (صلى الله عليه وسلم) প্রথমে রাস্তায় বসা থেকে বিরত থাকতে বলেছেন। সাহাবীরা বললেন, সেখানে তাদের বসা ও কথা বলার প্রয়োজন হয়। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, যদি বসতেই হয়, তবে রাস্তার হক আদায় করতে হবে। তিনি রাস্তার হক হিসেবে কয়েকটি বিষয় বললেন: দৃষ্টি অবনত রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের জবাব দেওয়া, ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে বাধা দেওয়া। এই হাদিস আমাদের দৈনন্দিন সামাজিক জীবনের আদব শেখায়। রাস্তা শুধু বসার জায়গা নয়; সেখানে অন্য মানুষের চলাচল, নিরাপত্তা, সম্মান ও শান্তির অধিকার আছে। তাই রাস্তায় বসা বা আড্ডা দেওয়ার সময় দৃষ্টি সংযম, ভদ্রতা ও মানুষের প্রতি দায়বোধ থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাস্তায় বসলে অন্যের অধিকার রক্ষা করতে হবে।
  • দৃষ্টি অবনত রাখা রাস্তার হকের একটি গুরুত্বপূর্ণ অংশ।
  • কাউকে কষ্ট না দেওয়া এবং সালামের জবাব দেওয়া সামাজিক আদব।
  • ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দেওয়া মুমিনের দায়িত্বের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন