১৮/২৮৩. অধ্যায়ঃ
যে কোন প্রাণী এমনকি পিঁপড়েকে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া নিষেধ
পাখীর বাচ্চা ফিরিয়ে দাও: প্রাণীর প্রতি দয়া ও আগুনে শাস্তি নিষেধ
রিয়াদুস সালেহীন : ২/১৬১৮
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৬১৮
وَعَنِ ابنِ مَسعُود رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَانْطَلَقَ لِحَاجَتِهِ، فَرَأيْنَا حُمَّرَةً مَعَهَا فَرْخَانِ، فَأَخَذْنَا فَرْخَيْهَا، فَجَاءَتِ الحُمَّرَةُ فَجَعَلَتْ تَعْرِشُ، فَجَاءَ النَّبيُّ صلى الله عليه وسلم فَقَالَ: «مَنْ فَجَعَ هَذِهِ بِوَلَدِهَا ؟، رُدُّوا وَلَدَهَا إِلَيْها» . وَرَأَى قَرْيَةَ نَمْلٍ قَدْ حَرَّقْنَاهَا، فَقَالَ: «مَنْ حَرَّقَ هَذِهِ؟» قُلْنَا : نَحْنُ، قَالَ: «إِنَّهُ لاَ يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلاَّ رَبُّ النَّارِ» . رواه أَبُو داود بإسناد صحيح
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
এক সফরে আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তিনি পেশাব-পায়খানা করতে চলে গেলেন। অতঃপর আমরা একটি লাল রঙের [হুম্মারাহ] পাখী দেখলাম। পাখীটির সাথে তার দুটো বাচ্চা আছে। আমরা তার বাচ্চাগুলোকে ধরে নিলাম। পাখীটি এসে [আমাদের] আশে-পাশে ঘুরতে লাগল। এমতাবস্থায় নবী (ﷺ) ফিরে এলেন এবং বললেন, ’’এই পাখীটিকে ওর বাচ্চাদের জন্য কে কষ্টে ফেলেছে? ওকে ওর বাচ্চা ফিরিয়ে দাও।’’ তারপর তিনি পিঁপড়ের একটি গর্ত দেখতে পেলেন, যেটাকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। তা দেখে তিনি জিজ্ঞাসা করলেন, ’’এ গর্তটি কে জ্বালাল?’’ আমরা জবাব দিলাম যে, ’আমরা [জ্বালিয়েছি]।’ তিনি বললেন, ’’আগুনের মালিক [আল্লাহ] ছাড়া আগুন দিয়ে শাস্তি দেওয়া আর কারো জন্য সঙ্গত নয়।’’(আবূ দাঊদ বিশুদ্ধ সূত্রে)[১]
আবূ দাউদ ২৬৭৫, আহমাদ ৩৮২৫
রিয়াদুস সালেহীন হাদিস ২/১৬১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে সফরের একটি ঘটনা এসেছে। সাহাবিরা একটি লাল পাখীর দুই বাচ্চা ধরে নেন। মা পাখীটি এসে অস্থিরভাবে ঘুরতে থাকে। নবী صلى الله عليه وسلم ফিরে এসে বলেন, কে এই পাখীটিকে তার বাচ্চাদের জন্য কষ্টে ফেলেছে? তিনি বাচ্চাগুলো ফিরিয়ে দিতে বলেন। এরপর তিনি পোড়ানো পিঁপড়ের গর্ত দেখে জিজ্ঞেস করেন, কে এটি জ্বালিয়েছে। সাহাবিরা বললে তিনি বলেন, আগুনের মালিক ছাড়া আগুন দিয়ে শাস্তি দেওয়া কারো জন্য সঙ্গত নয়। এই হাদিসে প্রাণীর প্রতি দয়া, মায়ের কষ্ট বোঝা, বাচ্চা ফিরিয়ে দেওয়া এবং আগুন দিয়ে শাস্তি নিষেধ—সবই সরাসরি এসেছে। ছোট প্রাণী হলেও তাকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে—এটাই সহজ শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পাখীর বাচ্চা নেওয়ায় মা পাখী কষ্ট পেয়েছিল—নবী صلى الله عليه وسلم তা ফিরিয়ে দিতে বলেন।
- প্রাণীর কষ্টকে গুরুত্ব দেওয়া ইসলামি দয়ার অংশ।
- পিঁপড়ের বাসা আগুনে পোড়ানো থেকে নিষেধ করা হয়েছে।
- আগুন দিয়ে শাস্তি দেওয়া আল্লাহর বিশেষ অধিকার।
