১৮/২৮২. অধ্যায়ঃ
দাস-দাসী, পশু, নিজ স্ত্রী অথবা ছেলেমেয়েকে শরয়ী কারণ ছাড়া আদব দেওয়ার জন্য যতটুকু জরুরী তার থেকে বেশি শাস্তি দেওয়া নিষেধ
মহান আল্লাহ বলেন,﴿ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا﴾ [النساء : ٣٦]অর্থাৎ পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, আত্মীয় ও অনাত্মীয় প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার কর। নিশ্চয় আল্লাহ আত্মম্ভরি দাম্ভিককে ভালবাসেন না।(সূরা নিসা ৩৬ আয়াত)
চেহারায় মারা ও দাগ দেওয়া নিষেধ: মানুষ ও প্রাণীর প্রতি দয়ার আদব
রিয়াদুস সালেহীন : ৯/১৬১৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৯/১৬১৬
وَعَنْهُ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ عَلَيْهِ حِمَارٌ قَدْ وُسِمَ فِي وَجْهِهِ، فَقَالَ: «لَعَنَ اللهُ الَّذِي وَسَمَهُ». رواه مسلم. وفي رواية لمسلم أَيضاً: نهى رَسُول اللهِ صلى الله عليه وسلم عَنِ الضَّرْبِ فِي الوَجْهِ، وَعَنِ الوَسْمِ فِي الوَجْهِ.
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর নিকট দিয়ে একটি গাধা অতিক্রম করল, যার চেহারা দাগা হয়েছিল। তখন তিনি বললেন, ’’যে এর চেহারা দেগেছে, তার প্রতি আল্লাহর অভিসম্পাত হোক।’’(মুসলিম)[১]অন্য এক বর্ণনায় আছে, ’আল্লাহর রাসূল (ﷺ) চেহারায় মারতে ও দাগতে নিষেধ করেছেন।’
মুসলিম ২১১৭, তিরমিযী ১৭১০, আবূ দাউদ ২৫৬৪, আহমাদ ১৪০১৫, ১৪০৫০, ১৪৬২৮
রিয়াদুস সালেহীন হাদিস ৯/১৬১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর সামনে দিয়ে একটি গাধা যায়, যার মুখে দাগ দেওয়া হয়েছিল। তিনি বলেন, যে এর মুখে দাগ দিয়েছে তার প্রতি আল্লাহর অভিসম্পাত হোক। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم চেহারায় মারতে ও চেহারায় দাগ দিতে নিষেধ করেছেন। এই হাদিসের শিক্ষা খুব স্পষ্ট—চেহারা আঘাত বা দাগ দেওয়ার স্থান নয়। প্রাণীর ক্ষেত্রেও এই নিষেধ এসেছে, তাই দয়ার আচরণ শুধু মানুষের জন্য সীমিত নয়। মুখে দাগ দেওয়া, চেহারায় আঘাত করা, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এবং সংবেদনশীল অঙ্গে কষ্ট দেওয়া—এসব থেকে বিরত থাকার শিক্ষা এতে আছে। সহজভাবে বলা যায়, যার ওপর মানুষের ক্ষমতা আছে, তার ওপরও সীমা মানতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চেহারায় দাগ দেওয়া কঠিনভাবে নিন্দিত।
- রাসূল صلى الله عليه وسلم চেহারায় মারতে নিষেধ করেছেন।
- প্রাণীর মুখেও আঘাত বা দাগ দেওয়া যাবে না।
- ক্ষমতার ব্যবহারেও দয়া ও সীমা মানা দরকার।
