১৮/২৮০. অধ্যায়ঃ
তিনদিনের অধিক এক মুসলিমের অন্য মুসলিমের সাথে কথা-বার্তা বন্ধ রাখা হারাম। তবে যদি বিদআতী, প্রকাশ্য মহাপাপী ইত্যাদি হয়, তাহলে তার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা ভিন্ন
আল্লাহ তা’আলা বলেন,﴿إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ﴾[الحجرات: ١٠]অর্থাৎ সকল ঈমানদাররা তো পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা দুই ভাই-এর মধ্যে সন্ধি স্থাপন কর। (সূরা হুজুরাত ১০ আয়াত)তিনি আরও বলেছেন,﴿وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ﴾[المائدة: ٢]অর্থাৎ পাপ ও সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না। (সূরা মায়েদাহ ২ আয়াত)
তিন দিনের বেশি কথা বন্ধ রাখা: মুসলিম ভ্রাতৃত্বের সতর্ক শিক্ষা
রিয়াদুস সলেহিন : ৫/১৬০৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৫/১৬০৩
وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ، فَمَنْ هَجَرَ فَوْقَ ثَلاَثٍ فَمَاتَ، دَخَلَ النَّارَ» . رواه أَبُو داود بإسناد عَلَى شرط البخاري ومسلم
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’কোন মুসলিমের জন্য এ কাজ বৈধ নয় যে, তার কোন মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে। সুতরাং যে ব্যক্তি তিন দিনের ঊর্ধ্বে কথাবার্তা বন্ধ রাখবে এবং সেই অবস্থায় মারা যাবে, সে জাহান্নামে প্রবেশ করবে।’’(আবূ দাঊদ বুখারী-মুসলিমের শর্তাধীন সূত্রে)[১]
আবূ দাউদ ৪৯১২, ৪৯১৪, মুসলিম ২৫৬২, আহমাদ ৮৮৪৮
রিয়াদুস সলেহিন হাদিস ৫/১৬০৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুসলিম ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখাকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم স্পষ্টভাবে বলেছেন, কোনো মুসলিমের জন্য তার মুসলিম ভাইকে তিন দিনের ঊর্ধ্বে ত্যাগ করা বৈধ নয়। হাদিসে আরও কঠিন সতর্কতা এসেছে—যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায়, তার জন্য জাহান্নামে প্রবেশের কথা বলা হয়েছে। তাই রাগ, অভিমান বা ভুল বোঝাবুঝি যতই থাকুক, সম্পর্ককে দীর্ঘ সময় ঝুলিয়ে রাখা ঠিক নয়। এই হাদিস মুসলিম ভ্রাতৃত্ব, সম্পর্ক ঠিক করা, সালাম দেওয়া এবং মন থেকে শত্রুতা দূর করার শিক্ষা দেয়। এখানে মূল বিষয় হলো কথা বন্ধ রাখা নয়, বরং ভাঙা সম্পর্ক দ্রুত মেরামত করা। একজন মুমিনের উচিত অহংকার ছাড়িয়ে শান্তির পথে এগিয়ে যাওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা বৈধ নয়।
- দীর্ঘ সময় সম্পর্ক ছিন্ন রাখা কঠিন সতর্কতার বিষয়।
- রাগ বা অভিমান থাকলেও মীমাংসার চেষ্টা করা উচিত।
- মুসলিম ভ্রাতৃত্ব রক্ষা করা ঈমানি আচরণের অংশ।
