১৮/২৮০. অধ্যায়ঃ
তিনদিনের অধিক এক মুসলিমের অন্য মুসলিমের সাথে কথা-বার্তা বন্ধ রাখা হারাম। তবে যদি বিদআতী, প্রকাশ্য মহাপাপী ইত্যাদি হয়, তাহলে তার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা ভিন্ন
আল্লাহ তা’আলা বলেন,﴿إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ﴾[الحجرات: ١٠]অর্থাৎ সকল ঈমানদাররা তো পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা দুই ভাই-এর মধ্যে সন্ধি স্থাপন কর। (সূরা হুজুরাত ১০ আয়াত)তিনি আরও বলেছেন,﴿وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ﴾[المائدة: ٢]অর্থাৎ পাপ ও সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না। (সূরা মায়েদাহ ২ আয়াত)
শয়তানের উস্কানি থেকে বাঁচা: মুসলিম কলহের ভয়াবহতা
রিয়াদুস সলেহিন : ৪/১৬০২
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৪/১৬০২
وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُوْلُ : «إِنَّ الشَّيْطَانَ قَدْ يَئِسَ أَنْ يَعْبُدَهُ المُصَلُّونَ فِي جَزِيرَةِ العَرَبِ، وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ» . رواه مسلم
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি, ’’নিশ্চয় শয়তান এ ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে যে, আরব দ্বীপে নামাযী (মুসলিম)রা তার পূজা করবে। তবে [এ বিষয়ে সুনিশ্চিত] যে, সে তাদের মধ্যে উস্কানি দিয়ে [উত্তেজনা সৃষ্টি করে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব-কলহে লিপ্ত করতে সফল হবে।]’’(মুসলিম)[১]
মুসলিম ২৮১২, তিরমিযী ১৯৩৭, আহমাদ ১৩৯৭৫, ১৪৪০২, ১৪৫২৩, ১৪৬১৮
রিয়াদুস সলেহিন হাদিস ৪/১৬০২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জানিয়েছেন, শয়তান আরব দ্বীপে নামাযী মুসলিমদের দিয়ে তার পূজা করানোর ব্যাপারে নিরাশ হয়েছে। কিন্তু সে তাদের মধ্যে উস্কানি দিয়ে উত্তেজনা, দ্বন্দ্ব ও কলহ ছড়াতে চেষ্টা করবে। তাই হাদিসটির মূল শিক্ষা হলো, মুসলিমদের পারস্পরিক সম্পর্ক নষ্ট করার কাজকে হালকা মনে করা যাবে না। অনেক সময় ছোট কথা, সন্দেহ, রাগ বা অহংকার থেকে ঝগড়া শুরু হয়। হাদিস আমাদের বুঝায়, মুসলিম ভাইদের মধ্যে কলহ সৃষ্টি শয়তানের একটি পথ। তাই শয়তানের উস্কানি, মুসলিমদের দ্বন্দ্ব, ঝগড়া থেকে বাঁচা এবং শান্তি বজায় রাখা একজন সচেতন মুমিনের কাজ। কথা বলার আগে ভাবা, রাগ কমানো এবং মীমাংসার দিকে যাওয়া এই শিক্ষার সাথে মিলে যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শয়তান মুসলিমদের মধ্যে উস্কানি দিয়ে কলহ ঘটাতে চায়।
- নামাযী মুসলিমদের সম্পর্ক নষ্ট করা শয়তানের একটি লক্ষ্য।
- রাগ ও উত্তেজনায় সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হতে পারে।
- মুসলিমদের মধ্যে শান্তি ও মিল রাখা গুরুত্বপূর্ণ শিক্ষা।
