১৮/২৭০. অধ্যায়ঃ

কাউকে হিংসা করা হারাম

হিংসা হল, কোন ব্যক্তির কোন নিয়ামত [সম্পদ বা মঙ্গল] তা দ্বীনী হোক অথবা পার্থিব, তার ধ্বংস কামনা করা।আল্লাহ তা’আলা বলেন,﴿أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَىٰ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ﴾ [النساء: ٥٤]অর্থাৎ অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সে জন্য কি তারা তাদের হিংসা করে?(সূরা নিসা ৫৪ আয়াত)এ বিষয়ে পূর্বোক্ত পরিচ্ছেদে আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত [১৫৭৫নং] হাদিসটি পঠিতব্য।

হিংসার ক্ষতি: ভালো কাজ নষ্ট হওয়ার ভয় থেকে বাঁচা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৫৭৭

وَعَنْ أبِيْ هُرَيرَةَ رضي الله عنه أنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «إيَّاكُمْ وَالْحَسَدَ، فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النًارُ الْحَطَبَ، أَوْ قَالَ العُشْبَ» رواه أبو داود .

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা হিংসা থেকে দূরে থাক। কেননা হিংসা মানুষের উত্তম কাজগুলো এভাবে ধ্বংস করে দেয়, যেভাবে আগুন শুকনো কাঠ বা ঘাস ছাই করে ফেলে। [আবূ দাঊদ][১]

আমি [আলবানী) বলছিঃ এর সনদে নাম না নেয়া বর্ণনাকারী রয়েছেন। দেখুন ‘‘য‘ঈফা’’ [১৯০২)। তিনি হচ্ছেন বর্ণনাকারী ইবরাহীম ইবনু আবী উসায়েদের দাদা। এ দাদা মাজহূল [অপরিচিত) বর্ণনাকারী। আর ইমাম বুখারী বলেন: হাদীসটি সহীহ্ নয়।

রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হিংসা থেকে দূরে থাকতে বলেছেন। তিনি বলেছেন, হিংসা মানুষের উত্তম কাজগুলো এভাবে ধ্বংস করে দেয়, যেভাবে আগুন শুকনো কাঠ বা ঘাস ছাই করে ফেলে। হিংসা হলো অন্যের ভালো দেখে মন খারাপ হওয়া বা তার ভালো চলে যাক এমন অনুভব করা। হাদিসে এর ক্ষতি বোঝাতে আগুনের উদাহরণ এসেছে, যাতে বিষয়টি সহজে বুঝে আসে। একজন মুসলিমের উচিত নিজের আমল, নিজের উন্নতি এবং আল্লাহর দেওয়া নিয়ামতের দিকে তাকানো। অন্যের ভালো দেখে জ্বলে ওঠা নয়; বরং নিজের অন্তরকে পরিষ্কার রাখা দরকার। এই হাদিস অন্তরের রোগ, মুসলিম ভ্রাতৃত্ব এবং ভালো কাজ রক্ষার শক্ত শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হিংসা থেকে দূরে থাকা রাসূল صلى الله عليه وسلم-এর নির্দেশ।
  • হিংসা ভালো কাজ নষ্ট করার কারণ হতে পারে।
  • অন্যের ভালো দেখে অন্তরকে খারাপ পথে নেওয়া উচিত নয়।
  • নিজের আমল রক্ষার জন্য অন্তরের রোগ থেকে বাঁচতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন