১৮/২৬৪. অধ্যায়ঃ

নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে অভিসম্পাত করা ঘোর নিষিদ্ধ

পশুকে অভিশাপ করাও গুরুতর: উটনীর ঘটনার শিক্ষা

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৭/১৫৬৫

وَعَنْ عِمرَانَ بنِ الحُصَيْنِ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: بَيْنَمَا رَسُول اللهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ، وَامْرأةٌ مِنَ الأنْصَارِ عَلَى نَاقَةٍ، فَضَجِرَتْ فَلَعَنَتْهَا، فَسَمِعَ ذَلِكَ رَسُول اللهِ صلى الله عليه وسلم فَقَالَ: «خُذُوا مَا عَلَيْهَا وَدَعُوْهَا ؛ فَإِنَّهَا مَلْعُونَةٌ». قَالَ عِمْرانُ : فَكَأنِّي أَرَاهَا الآنَ تَمْشِي فِي النَّاسِ مَا يَعْرِضُ لَهَا أَحَدٌ . رواه مسلم

ইমরান ইবনে হুসাইন (রাঃ) হতে বর্ণিতঃ

একবার রাসূলুল্লাহ (ﷺ) কোন সফরে ছিলেন। আনসারী এক মহিলা এক উটনীর উপর সওয়ার ছিল। সে বিরক্ত হয়ে উটনীটিকে অভিসম্পাত করতে লাগল। রাসূলুল্লাহ (ﷺ) তা শুনে [সঙ্গীদেরকে] বললেন, ’’এ উটনীর উপরে যা কিছু আছে সব নামিয়ে নাও এবং ওকে ছেড়ে দাও। কেননা, ওটি [এখন] অভিশপ্ত।’’ ইমরান বলেন, ’যেন আমি এখনো উঁটনীটিকে দেখছি, উটনীটি লোকদের মধ্যে চলাফেরা করছে, আর কেউ তাকে বাধা দিচ্ছে না।’(মুসলিম)[১]

মুসলিম ২৫৯৫, আবূ দাউদ ২৫৫১, আহমাদ ১৯৩৫৮, ১৯৩৬৯, দারেমী ২৬৭৭

রিয়াদুস সলেহিন হাদিস ৭/১৫৬৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি সফরের ঘটনা এসেছে। আনসারী এক মহিলা উটনীর উপর সওয়ার ছিলেন। তিনি বিরক্ত হয়ে উটনীটিকে অভিশাপ করতে লাগলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তা শুনে সঙ্গীদের বললেন, উটনীর উপর যা আছে তা নামিয়ে নিতে এবং উটনীটিকে ছেড়ে দিতে। কারণ সেটি অভিশপ্ত হয়েছে। ইমরান (রাঃ) বলেন, তিনি যেন এখনো উটনীটিকে মানুষের মধ্যে ঘুরতে দেখছেন, কেউ তাকে বাধা দিচ্ছে না। এই হাদিস থেকে বোঝা যায়, অভিশাপ শুধু মানুষের প্রতি নয়, পশুর প্রতিও হালকা ব্যাপার নয়। বিরক্তি বা কষ্টের সময় মুখ থেকে কী বের হচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকা দরকার। ইসলাম মানুষকে প্রাণীর সাথেও সংযত ভাষা ও আচরণ শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিরক্তির সময় পশুকেও অভিশাপ করা উচিত নয়।
  • অভিশাপের কথা হালকা মনে করা ঠিক নয়।
  • সফর বা কষ্টের অবস্থাতেও জিহ্বা সংযত রাখা দরকার।
  • ইসলামে প্রাণীর সাথেও দায়িত্বশীল আচরণের শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন