১৮/২৬২. অধ্যায়ঃ
কথাবার্তা বলা ও বর্ণনা করার সময় যাচাই-তদন্ত করে সাবধানে করার প্রতি উৎসাহ দান
মহান আল্লাহ বলেন,﴿وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ ﴾ [الاسراء: ٣٦]অর্থাৎ যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। (সূরা ইসরা ৩৬ আয়াত)তিনি বলেছেন,﴿مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴾ [ق: ١٨]অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। [ক্বাফ ১৮ আয়াত)[এ মর্মে মহান আল্লাহর এ বাণীও অনেকে উল্লেখ করে থাকেন, ’’হে ঈমানদারগণ! যদি কোন পাপাচারী তোমাদের নিকট কোন বার্তা আনয়ন করে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখ; যাতে অজ্ঞতাবশত: তোমরা কোন সম্প্রদায়কে আঘাত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।’’ - সূরা হুজুরাত ৬ আয়াত)
মিথ্যা হাদিস বর্ণনা: জ্ঞান ছাড়া কথা বলার ভয়াবহতা
রিয়াদুস সালেহীন : ২/১৫৫৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৫৫৬
وَعَنْ سَمُرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «مَنْ حَدَّثَ عَنِّي بِحَدِيثٍ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الكَاذِبَينَ» . رواه مسلم
সামুরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি আমার তরফ থেকে কোন হাদিস বর্ণনা করে অথচ সে জানে যে, তা মিথ্যা, তবে সে দুই মিথ্যুকের একজন।’’(মুসলিম)[১]
সহীহুল বুখারী ১২৯১, তিরমিযী ২৬৬২, ইবনু মাজাহ ৩৯, ৪১, আহমাদ ১৭৭৩৭, ১৭৭৭৬, ১৯৬৫০, ১৯৭১২, মুসলিম [ভূমিকা)
রিয়াদুস সালেহীন হাদিস ২/১৫৫৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নামে মিথ্যা বলা থেকে বাঁচা। তিনি বলেছেন, যে ব্যক্তি তাঁর পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা করে, অথচ সে জানে যে তা মিথ্যা, সে দুই মিথ্যুকের একজন। এই হাদিস খুব গুরুত্বপূর্ণ, কারণ রাসূলের নামে কথা বলা সাধারণ কথা নয়। কেউ যদি মিথ্যা কথা বানায় বা জানা মিথ্যা কথা ছড়ায়, তাহলে সে মানুষকে ভুল দ্বীনি ধারণা দিতে পারে। তাই হাদিস শেয়ার করার আগে উৎস দেখা, নির্ভরযোগ্যতা যাচাই করা এবং না জানলে চুপ থাকা দরকার। ভালো উদ্দেশ্য থাকলেও মিথ্যা হাদিস ছড়ানো গ্রহণযোগ্য নয়। সত্য দ্বীন সত্য কথার ওপরই দাঁড়িয়ে থাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নামে কথা বলার আগে সতর্ক হওয়া জরুরি।
- জানা মিথ্যা হাদিস বর্ণনা করা বড় অপরাধের পথে নিয়ে যায়।
- দ্বীনি কথা শেয়ার করার আগে উৎস যাচাই করা দরকার।
- না জানা বিষয়ে চুপ থাকা নিরাপদ ও ভালো।
