১৮/২৫৭. অধ্যায়ঃ

চুগলী (চুগলখুরী) করা হারাম

মানুষের মাঝে ফ্যাসাদ ও শত্রুতা সৃষ্টি করার উদ্দেশ্যে বলা কথা লাগিয়ে দেওয়াকে ’চুগলি করা’ বলে।মহান আল্লাহ বলেন,﴿هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ﴾[القلم: ١١]অর্থাৎ [অনুসরণ করো না তার যে --- পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়।(সূরা নূন ১১ আয়াত)﴿ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴾ [ق: ١٨]অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করে [তা লিপিবদ্ধ করার জন্য] তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে।(সূরা ক্বা-ফ ১৮ আয়াত)

চুগলি হলো মিথ্যা ও অপবাদ: সমাজে কথার ক্ষতি

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৫৪৬

وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «أَلاَ أُنَبِّئُكُمْ مَا العَضْهُ ؟ هِيَ النَّمِيمَةُ ؛ القَالَةُ بَيْنَ النَّاسِ» . رواه مسلم

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’মিথ্যা ও অপবাদ’ কি জিনিস আমি কি তোমাদেরকে বলে দেব না? তা হচ্ছে চুগলী করা, লোকালয়ে কারো সমালোচনা করা।’’(মুসলিম)[১]

সহীহুল বুখারী ৬১৩৪, মুসলিম ২৬০৬, তিরমিযী ১৯৭১, আবূ দাউদ ৪৯৮৯, আহমাদ ৩৬৩১, ৩৭১৯, ৩৮৮৬, ৪০৮৪, ৪০৯৭, ৪১৭৬, ২৭৮৩৯

রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৫৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো চুগলি বা নমীমা। নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের জিজ্ঞেস করলেন, মিথ্যা ও অপবাদ কী তা কি তিনি জানিয়ে দেবেন? তারপর বললেন, তা হলো চুগলি করা, মানুষের মাঝে কথা ছড়িয়ে দেওয়া। এখানে চুগলির আসল ক্ষতি বোঝানো হয়েছে। এটি শুধু কথা বলা নয়; বরং মানুষের সম্পর্ক নষ্ট করার মতো কাজ। লোকসমাজে কারও কথা অন্যের কাছে নিয়ে যাওয়া, কারও সমালোচনা ছড়িয়ে দেওয়া এবং মানুষকে একে অন্যের বিরুদ্ধে করা—এসব আচরণ এই হাদিসের সতর্কতার মধ্যে পড়ে। তাই মুমিনের উচিত কথা বলার আগে দেখা, কথাটি সত্য কি না, প্রয়োজনীয় কি না, আর এতে মানুষের মাঝে অশান্তি বাড়বে কি না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চুগলি মিথ্যা ও অপবাদের সঙ্গে জড়িত একটি নিন্দনীয় কাজ।
  • মানুষের মাঝে কথা ছড়িয়ে সম্পর্ক নষ্ট করা থেকে বাঁচতে হবে।
  • সব সত্য কথাও সব জায়গায় বলা ঠিক নয়, যদি তা ফিতনা বাড়ায়।
  • কথা বলার আগে তার ফল নিয়ে ভাবা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন