১৭/২৫০. অধ্যায়ঃ

দো‘আর গুরুত্ব ও মাহাত্ম্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কতিপয় দো‘আর নমুনা

আল্লাহ তা’আলা বলেছেন,﴿وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ٦٠ ﴾ (غافر: ٦٠“তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব।” (সূরা গাফের ৬০ আয়াত)তিনি বলেন,﴿ ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ ٥٥ ﴾ (الاعراف: ٥٤“তোমরা কাকুতি-মিনতি সহকারে ও সংগোপনে তোমাদের প্রতিপালককে ডাক, নিশ্চয় তিনি সীমালংঘন কারীদেরকে পছন্দ করেন না।” (সূরা আ’রাফ ৫৫ অয়াত)তিনি আরও বলেন,وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ (البقرة: ١٨٦“আর আমার দাসগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি বল, আমি তো কাছেই আছি। যখন কোন প্রার্থনাকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।” (সূরা বাক্বারাহ১৮৬ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴿ أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ﴾ [النمل: ٦٢]“অথবা (উপাস্য) তিনি, যিনি আর্তের আহবানে সাড়া দেন যখন সে তাঁকে ডাকে এবং বিপদ-আপদ দূরীভূত করেন।” (সূরা নামল ৬২ আয়াত)

দীনের উপর স্থির থাকার দোয়া

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২৫/১৪৯৭

وَعَنْ شَهْرِ بنِ حَوشَبٍ، قَالَ: قُلْتُ لأُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنهَا، يَا أُمَّ المُؤمِنِينَ، مَا كَانَ أَكثَرُ دُعَاءِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، إِذَا كَانَ عِنْدَكِ ؟ قَالَتْ: كَانَ أَكْثَرُ دُعَائِهِ: «يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ» . رواه الترمذي، وقال: حديث حسن

শাহ্র ইবনে হাওশাব হতে (রাঃ) হতে বর্ণিতঃ

আমি উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা কে বললাম, হে মুমিন জননী! আল্লাহর রাসূল যখন আপনার নিকট অবস্থান করতেন, তখন কোন দো’আ তিনি অধিক মাত্রায় পাঠ করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) অধিকাংশ এই দো’আ পড়তেন, ’ইয়া মুক্বাল্লিবাল ক্বুলূবি ষাবিবত ক্বালবী আলা দ্বীনিক।’ অর্থাৎ হে হৃদয়সমূহকে বিবর্তনকারী! আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখ।(তিরমিযী, হাসান)[১]

তিরমিযী ৩৫২২, আহমাদ ২৫৯৮০, ২৬০৩৬, ২৬১৩৯

রিয়াদুস সালেহীন হাদিস ২৫/১৪৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয়: দীনে স্থিরতা। উম্মে সালামাহ (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর কাছে অবস্থান করলে কোন দোয়া বেশি পড়তেন। তিনি বলেন, নবীজি অধিকাংশ সময় এই দোয়া পড়তেন: ‘হে হৃদয়সমূহকে পরিবর্তনকারী! আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখ।’ এই দোয়া মানুষের হৃদয়ের অবস্থা নিয়ে গভীর শিক্ষা দেয়। হৃদয় বদলাতে পারে, দুর্বল হতে পারে, তাই আল্লাহর কাছে স্থিরতা চাইতে হয়। এটি ঈমানের উপর স্থির থাকার দোয়া, দ্বীনের উপর অটল থাকার দোয়া এবং অন্তরের দোয়া হিসেবে খুব পরিচিত। হাদিসটি শেখায়, নিয়মিত আল্লাহর কাছে হৃদয়ের স্থিরতা চাওয়া দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হৃদয় আল্লাহর নিয়ন্ত্রণে—তাই তাঁর কাছে স্থিরতা চাইতে হয়।
  • দ্বীনের উপর অটল থাকার জন্য দোয়া করা নবীজির আমল।
  • বেশি পাঠ করা দোয়া হওয়ায় এর প্রয়োজনীয়তা স্পষ্ট হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন