১৬/২৪৮. অধ্যায়ঃ
সকাল-সন্ধ্যায় আল্লাহর যিকির
আল্লাহ বলেছেন,وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ“অর্থাৎ তোমার প্রতিপালককে মনে মনে সবিনয় ও সশঙ্কচিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ কর এবং তুমি উদাসীনদের দলভুক্ত হইয়ো না।” (সূরা আ’রাফ ২০৫ আয়াত)আরবি ভাষাবিদগণ বলেছেন,آصالশব্দটিأصيلএর বহুবচন। এ (সন্ধ্যা) হল আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়।তিনি আরও বলেছেন,﴿وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا﴾ (طه: ١٣٠“সূর্যের উদয় ও অস্তের পূর্বে তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা বর্ণনা কর।”(সূরা ত্বাহা ১৩০ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴿ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ﴾ (غافر: ٥٥“সকাল-বিকালে তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।” (সূরা গাফির ৫৫ আয়াত)আরবি ভাষাবিদগণ বলেছেন,عشي(বিকাল) হল সূর্য ঢলার পর থেকে অস্ত যাওয়া পর্যন্ত সময়।তিনি অন্য স্থানে বলেছেন,﴿فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ ٣٦ رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ ٣٧ ﴾ (النور : ٣٦، ٣٧“সে সব গৃহে---যাকে আল্লাহ সমুন্নত করতে এবং যাতে তাঁর নাম স্মরণ করতে নির্দেশ দিয়েছেন---সকাল ও সন্ধ্যায় তাতে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, সে সব লোক যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে বিরত রাখে না।” (সূরা নূর ৩৬-৩৭ আয়াত)তিনি আরও বলেন,﴿إِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهُ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْإِشْرَاقِ﴾ (ص : ١٨“আমি পর্বতমালাকে তার (দাঊদের) বশীভূত করেছিলাম; ঐগুলি সকাল-সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত।” (সূরা স্বা-দ ১৮ আয়াত)
সকাল-সন্ধ্যার দোয়া: জীবন-মৃত্যু আল্লাহর হাতে
রিয়াদুস সলেহিন : ৩/১৪৬১
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/১৪৬১
وَعَنْهُ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، أَنَّه كَانَ يَقُولُ إِذَا أَصْبَحَ: «اَللهم بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوْتُ، وَإِلَيْكَ النُّشُورُ» . وَإِذَا أَمسَى قَالَ: «اَللهم بِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ . وَإِلْيَكَ النُّشُورُ» . رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن
উক্ত রাবী হতে বর্ণিতঃ
নবী (ﷺ) সকালে এই দো’আ পড়তেন, ’আল্লাহুম্মা বিকা আসবাহনা অবিকা আমসাইনা, অবিকা নাহ্ইয়া, অবিকা নামূতু অইলাইকান নুশূর।’অর্থাৎ হে আল্লাহ! তোমারই হুকুমে আমাদের সকাল হল এবং তোমারই হুকুমে আমাদের সন্ধ্যা হয়, তোমারই হুকুমে আমরা জীবিত থাকি, তোমারই হুকুমে আমরা মৃত্যু বরণ করব এবং তোমারই দিকে আমাদের পুনর্জীবন।আর সন্ধ্যায় এই দো’আ পড়তেন,’আল্লাহুম্মা বিকা আমসাইনা, অবিকা নাহ্ইয়া, অবিকা নামূতু অইলাইকান নুশূর।’অর্থাৎ হে আল্লাহ! তোমারই হুকুমে আমাদের সন্ধ্যা হল, তোমারই হুকুমে আমরা জীবিত থাকি, তোমারই হুকুমে আমরা মৃত্যু বরণ করব এবং তোমারই দিকে আমাদের প্রত্যাবর্তন। (আবূ দাউদ, তিরমিযী, হাসান) [১]
আবূ দাউদ ৫০৬৮, ইবনু মাজাহ ৩৮৬৮, আহমাদ ৮৪৩৫, ১০৩৮৪
রিয়াদুস সলেহিন হাদিস ৩/১৪৬১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সকাল-সন্ধ্যার দোয়ার একটি সুন্দর আমল এসেছে। নবী (صلى الله عليه وسلم) সকালে বলতেন যে আল্লাহর হুকুমেই আমাদের সকাল হয়েছে, সন্ধ্যা হয়, আমরা বাঁচি, আমরা মরি এবং তাঁর দিকেই পুনরুত্থান। সন্ধ্যাতেও তিনি একই অর্থের দোয়া পড়তেন। এখানে মূল শিক্ষা হলো, দিনের শুরু ও শেষ আল্লাহর স্মরণ দিয়ে করা। মানুষ নিজের শক্তিতে বেঁচে থাকে না; জীবন, মৃত্যু, রাত, দিন—সব আল্লাহর নিয়ন্ত্রণে। তাই সকাল-সন্ধ্যার দোয়া শুধু মুখে পড়ার বাক্য নয়; এটি বান্দার ভরসা, কৃতজ্ঞতা এবং আখিরাতের স্মরণ। এই দোয়া মানুষকে গাফেল জীবন থেকে দূরে রাখে এবং প্রতিদিন আল্লাহর দিকে ফিরে যেতে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সকাল ও সন্ধ্যায় আল্লাহর যিকির করা নবী (صلى الله عليه وسلم)-এর আমল থেকে প্রমাণিত।
- জীবন, মৃত্যু ও পুনরুত্থান—সব আল্লাহর হাতে, এটি মনে রাখা দরকার।
- দিনের শুরু ও শেষ আল্লাহর নামে করলে অন্তরে ভরসা ও কৃতজ্ঞতা বাড়ে।
