১৬/২৪৮. অধ্যায়ঃ
সকাল-সন্ধ্যায় আল্লাহর যিকির
আল্লাহ বলেছেন,وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ“অর্থাৎ তোমার প্রতিপালককে মনে মনে সবিনয় ও সশঙ্কচিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ কর এবং তুমি উদাসীনদের দলভুক্ত হইয়ো না।” (সূরা আ’রাফ ২০৫ আয়াত)আরবি ভাষাবিদগণ বলেছেন,آصالশব্দটিأصيلএর বহুবচন। এ (সন্ধ্যা) হল আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়।তিনি আরও বলেছেন,﴿وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا﴾ (طه: ١٣٠“সূর্যের উদয় ও অস্তের পূর্বে তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা বর্ণনা কর।”(সূরা ত্বাহা ১৩০ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴿ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ﴾ (غافر: ٥٥“সকাল-বিকালে তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।” (সূরা গাফির ৫৫ আয়াত)আরবি ভাষাবিদগণ বলেছেন,عشي(বিকাল) হল সূর্য ঢলার পর থেকে অস্ত যাওয়া পর্যন্ত সময়।তিনি অন্য স্থানে বলেছেন,﴿فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ ٣٦ رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ ٣٧ ﴾ (النور : ٣٦، ٣٧“সে সব গৃহে---যাকে আল্লাহ সমুন্নত করতে এবং যাতে তাঁর নাম স্মরণ করতে নির্দেশ দিয়েছেন---সকাল ও সন্ধ্যায় তাতে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, সে সব লোক যাদেরকে ব্যবসা-বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে বিরত রাখে না।” (সূরা নূর ৩৬-৩৭ আয়াত)তিনি আরও বলেন,﴿إِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهُ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْإِشْرَاقِ﴾ (ص : ١٨“আমি পর্বতমালাকে তার (দাঊদের) বশীভূত করেছিলাম; ঐগুলি সকাল-সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত।” (সূরা স্বা-দ ১৮ আয়াত)
আঊযু বিকালিমাতিল্লাহিত তাম্মাত: সন্ধ্যার আশ্রয়ের দোয়া
রিয়াদুস সলেহিন : ২/১৪৬০
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/১৪৬০
وَعَنْهُ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ، فَقَالَ: يَا رَسُولَ الله مَا لَقِيْتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِي البَارِحَةَ! قَالَ: «أَمَا لَوْ قُلْتَ حِيْنَ أَمْسَيْتَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ: لَمْ تَضُرَّك» . رواه مسلم
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে নিবেদন করল, ’হে আল্লাহর রাসূল! গত রাতে বিছার কামড়ে আমি যে কত কষ্ট পেয়েছি, (তা বলার নয়)।’ তিনি বললেন, “শোন! যদি তুমি সন্ধ্যাবেলায় এই দো’আ পাঠ করতে,’আঊযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মা-তি মিন শার্রি মা খালাক্ব।’ অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর অসীলায় তিনি যা সৃষ্টি করেছেন, তার মন্দ হতে আশ্রয় প্রার্থনা করছি।তাহলে তা তোমার ক্ষতি করতে পারত না।” (মুসলিম) [১]
মুসলিম ২৭০৯, আহমাদ ৮৬৬৩, মুওয়াত্তা মালিক ১৭৭৪
রিয়াদুস সলেহিন হাদিস ২/১৪৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে জানালেন, গত রাতে বিছার কামড়ে সে অনেক কষ্ট পেয়েছে। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে বললেন, যদি সে সন্ধ্যাবেলায় এই দোয়া পড়ত—আঊযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক—তাহলে তা তার ক্ষতি করতে পারত না। এই দোয়ার অর্থ হলো, আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তিনি যা সৃষ্টি করেছেন, তার মন্দ থেকে আশ্রয় চাই। এখানে সন্ধ্যার সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা এসেছে। দোয়াটি মানুষকে মনে করিয়ে দেয়, সৃষ্টির ক্ষতি থেকে বাঁচার জন্য প্রকৃত আশ্রয় আল্লাহর কাছেই চাওয়া উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্ধ্যায় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া শেখানো হয়েছে।
- দোয়ায় সৃষ্টির মন্দ থেকে আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় চাওয়া হয়।
- কষ্টের ঘটনায় নবী (صلى الله عليه وسلم) উপকারী দোয়া শেখাতেন।
- মুসলিমের নিরাপত্তা চাওয়ার ভরসা আল্লাহর ওপর হওয়া উচিত।
