১৬/২৪৭. অধ্যায়ঃ

জিকিরের মহফিলের ফযীলত

এবং উক্ত সভায় অংশগ্রহণ করা উত্তম আর বিনা ওজরে তা ছেড়ে চলে যাওয়া নিষেধ।আল্লাহ বলেছেন,وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْঅর্থাৎ তুমি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখ, যারা সকাল-সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে থাকে এবং তুমি তাদের নিকট হতে স্বীয় দৃষ্টি ফিরায়ো না।(সূরা কাহাফ ২৮ আয়াত)

যিকিরের হালকা: আল্লাহর প্রশংসা ও ইসলামের নেয়ামত

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/১৪৫৮

وَعَنْ أَبي سَعِيدٍ الخُدرِي رضي الله عنه قَالَ: خَرَجَ مُعَاوِيَةَ رضي الله عنه عَلَى حَلْقَةٍ فِي المَسْجِدِ، فَقَالَ: مَا أَجْلَسَكُمْ؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللهَ . قَالَ: آللهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ ؟ قَالُوا: مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ، قَالَ: أَمَّا إِنِّي لَمْ اسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ، وَمَا كَانَ أَحَدٌ بِمَنْزِلَتِي مِنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أَقَلَّ عَنْهُ حَدِيثاً مِنِّي: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ: «مَا أَجْلَسَكُمْ ؟» قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلإِسْلاَمِ ؛ وَمَنَّ بِهِ عَلَيْنَا . قَالَ: «آللهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ ؟» قَالُوا: وَاللهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ . قَالَ: «أَمَا إنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ، وَلَكِنَّهُ أَتَانِي جِبرِيلُ فَأَخْبَرَنِي أَنَّ الله يُبَاهِي بِكُمُ المَلاَئِكَةَ» . رواه مسلم

আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, মুআবিয়াহ (রাঃ) একবার মসজিদে (কিছু লোকের) এক হালকায় (গোল বৈঠকে) এসে বললেন, ’তোমরা এখানে কি উদ্দেশ্যে বসেছ?’ তারা বলল, ’আল্লাহর যিকির করার উদ্দেশ্যে বসেছি।’ তিনি বললেন, ’আল্লাহর কসম! তোমরা একমাত্র ঐ উদ্দেশ্যেই বসেছ?’ তারা জবাব দিল, ’(হ্যাঁ,) আমরা একমাত্র ঐ উদ্দেশ্যেই বসেছি।’ তিনি বললেন, ’শোন! তোমাদেরকে (মিথ্যাবাদী) অপবাদ আরোপ করে কসম করাইনি। (মনে রাখবে) কোন ব্যক্তি এমন নেই, যে আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট আমার সমমর্যাদা লাভ করেছে এবং আমার থেকে কম হাদিস বর্ণনা করেছে। নিঃসন্দেহে আল্লাহর রাসূল (ﷺ) (একবার) স্বীয় সহচরদের এক হালকায় উপস্থিত হয়ে তাঁদেরকে জিজ্ঞাসা করলেন, “তোমরা এখানে কি উদ্দেশ্যে বসেছ?”তাঁরা জবাব দিলেন, ’উদ্দেশ্য এই যে, আমরা আল্লাহর যিকির করব এবং তাঁর প্রশংসা করব যে, তিনি আমাদেরকে ইসলামের পথ দেখিয়েছেন ও তার মাধ্যমে আমাদের প্রতি বড় অনুগ্রহ করেছেন।’ এ কথা শুনে নবী (ﷺ) বললেন, “আল্লাহর কসম! তোমরা একমাত্র এ উদ্দেশ্যেই এখানে বসেছ?” তাঁরা বললেন, ’আল্লাহর কসম! আমরা কেবল এ উদ্দেশ্যেই বসেছি।’ তিনি বললেন, “শোন! আমি তোমাদেরকে এ জন্য কসম করাইনি যে, আমি তোমাদেরকে মিথ্যাবাদী ভেবে অপবাদ আরোপ করছি। কিন্তু প্রকৃত ব্যাপার এই যে, জিবরীল আমার কাছে এসে বললেন, ’আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করছেন!” (মুসলিম) [১]

মুসলিম ২৭০১, তিরমিযী ৩৩৭৯, নাসায়ী ৫৪২৬, আহমাদ ১৬৩৯৩

রিয়াদুস সালেহীন হাদিস ৪/১৪৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে মসজিদের একটি হালকা বা গোল বৈঠকের কথা এসেছে। মুআবিয়াহ (রাঃ) তাদের জিজ্ঞেস করলেন, তারা কেন বসেছে। তারা বলল, আল্লাহর যিকির করার জন্য। পরে তিনি নবী (صلى الله عليه وسلم)-এর একটি ঘটনা বলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবিদের এক হালকার কাছে এসে জিজ্ঞেস করেন, তারা কেন বসেছে। তারা বলেন, আল্লাহর যিকির ও প্রশংসা করার জন্য; কারণ আল্লাহ তাদের ইসলামের পথ দেখিয়েছেন এবং এর মাধ্যমে অনুগ্রহ করেছেন। তখন নবী (صلى الله عليه وسلم) জানান, জিবরীল এসে বলেছেন, আল্লাহ তাদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করছেন। এই হাদিস যিকিরের হালকা, ইসলামের নেয়ামতের কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রশংসার বড় মর্যাদা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যিকিরের হালকা আল্লাহর স্মরণের সুন্দর মজলিস।
  • ইসলামের হিদায়াতের জন্য আল্লাহর প্রশংসা করা উচিত।
  • নবী (صلى الله عليه وسلم) সাহাবিদের উদ্দেশ্য যাচাই করে শিক্ষা দিয়েছেন।
  • হাদিসে যিকিরকারীদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্বের কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন