১৬/২৪৪. অধ্যায়ঃ
যিকির তথা আল্লাহকে স্মরণ করার ফযীলত ও তার প্রতি উৎসাহ দান
মহান আল্লাহ বলেছেন,﴿وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ﴾ [العنكبوت: ٤٥]“অবশ্যই আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ।”(সূরা আনকাবূত ৪৫ আয়াত)আল্লাহ তা’আলা বলেছেন,﴿فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ﴾ [البقرة: ١٥٢]“তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদেরকে স্মরণ করব।”(সূরা বাকারা ১৫২ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴿وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ﴾ [الاعراف: ٢٠٥]“তোমার প্রতিপালককে মনে মনে সবিনয় ও সশঙ্কচিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ কর এবং তুমি উদাসীনদের দলভুক্ত হয়ো না।”(সূরা আ’রাফ ২০৫ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴿وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴾ [الجمعة: ١٠]“আল্লাহকে অধিক-রূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।”(সূরা জুমআ ১০ আয়াত)তিনি আরও বলেছেন,﴿إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ﴾ إِلَى قَوْله تَعَالَى: ﴿وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا﴾ [الاحزاب: ٣٥]“নিশ্চয়ই আত্মসমর্পণকারী (মুসলিম) পুরুষ ও আত্মসমর্পণকারী (মুসলিম) নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোযা পালনকারী পুরুষ ও রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হিফাযতকারী (সংযমী) পুরুষ ও যৌনাঙ্গ হিফাযতকারী (সংযমী) নারী,আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী---এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন।”(সূরা আহযাব ৩৫ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ٤١ وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا ٤٢ ﴾ [الاحزاب: ٤١، ٤٢]“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ কর এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।”(সূরা আহযাব ৪১-৪২ আয়াত)এ মর্মে আরও অনেক বিদিত আয়াত রয়েছে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি: জান্নাতের বৃক্ষের ফজিলত
রিয়াদুস সালেহীন : ৩২/১৪৪৭
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩২/১৪৪৭
وَعَنْ جَابِرٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «مَنْ قَالَ: سُبْحَانَ اللهِ وَبِحَمدِهِ، غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ» . رواه الترمذي، وقال: حديث حسن
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি ’সুবহানাল্লাহি অবিহামদিহ’ পড়ে, তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয়।”(তিরমিযী হাসান)[১]
তিরমিযী ৩৪৬৪, ৩৪৬৫
রিয়াদুস সালেহীন হাদিস ৩২/১৪৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি ছোট যিকিরের বড় প্রতিদানের কথা এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তার জন্য জান্নাতে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয়। এই যিকিরের অর্থ হলো আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তাঁর প্রশংসাসহ। হাদিসটি আমাদের দেখায়, মুখে সহজে বলা যায় এমন যিকিরও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। এখানে জান্নাতে খেজুর বৃক্ষ রোপণের কথা সরাসরি বলা হয়েছে, তাই এই যিকির মুসলিমদের কাছে খুব প্রিয়। তবে আমলটি শুধু মুখের আওয়াজ নয়; আল্লাহর পবিত্রতা ও প্রশংসার অর্থ মনে রেখে বলা আরও সুন্দর। দৈনন্দিন সময়ে এই যিকির পড়া সহজ এবং কল্যাণময় অভ্যাস।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটি সহজ ও ফজিলতপূর্ণ যিকির।
- এই যিকিরের বদলে জান্নাতে খেজুর বৃক্ষ রোপণের কথা এসেছে।
- আল্লাহর পবিত্রতা ও প্রশংসা একসাথে ঘোষণা করা হয়।
- ছোট আমলকেও অবহেলা করা উচিত নয়।
