১৫/২৪৩. অধ্যায়ঃ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি দরূদ ও সালাম পেশ করার আদেশ, তার মাহাত্ম্য ও শব্দাবলী

আল্লাহ তা’আলা বলেন,﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾ (الاحزاب: ٥٦“নিশ্চয় আল্লাহ ও তাঁর ফিরিশতাগণ নবীর প্রতি সালাত-দরুদ পেশ করেন। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি সালাত পেশ করো এবং তাঁকে যথাযথভাবে সালাম জানাও।”(সূরা আহযাব ৫৬ আয়াত)

নবী صلى الله عليه وسلم-এর স্ত্রীগণ ও বংশধরের জন্য দরূদ পাঠের হাদিস

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১১/১৪১৫

وَعَنْ أَبي حُمَيدٍ السَّاعِدِيِّ رضي الله عنه، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَيْفَ نُصَلِّي عَلَيْكَ ؟ قَالَ: «قُولُوا: اَللهم صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى أَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إبْرَاهِيمَ إنَّكَ حَميدٌ مَجِيدٌ» . متفقٌ عَلَيْهِ

আবূ হুমাইদ সায়েদী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, লোকেরা বলল, ’হে আল্লাহর রাসূল! আমরা কিভাবে আপনার প্রতি দরূদ পেশ করব?’ তিনি বললেন, “তোমরা বলো, “আল্লা-হুম্মা স্বাল্লি আলা মুহাম্মাদিঁউ অআলা আযওয়া-জিহি অযুর্রিয়্যাতিহি কামা স্বাল্লাইতা আলা আ-লি ইবরা-হীম, অবা-রিক আলা মুহাম্মাদিঁউ অআলা আযওয়া-জিহি অযুর্রিয়্যাতিহি কামা বারাকতা আলা আ-লি ইবরা-হীম, ইন্নাকা হামীদুম মাজীদ।”অর্থাৎ হে আল্লাহ! তুমি মুহাম্মদ, তাঁর পত্নীগণ ও তাঁর বংশধরের উপর সালাত পেশ কর; যেমন তুমি ইব্রাহীমের বংশধরের উপর সালাত পেশ করেছ। আর তুমি মুহাম্মদ, তাঁর পত্নীগণ ও তাঁর বংশধরের উপর বরকত বর্ষণ কর যেমন তুমি ইবরাহীমের বংশধরের উপর বরকত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত।(বুখারী ও মুসলিম)[১]

সহীহুল বুখারী ২৩৬৯, ৬৩৬০, মুসলিম ৪০৭, নাসায়ী ১২৯৪, আবূ দাউদ ৯৭৯, ইবনু মাজাহ ৯০৫, আহমাদ ২৩০৮৯, মুওয়াত্তা মালিক ৩৯৭

রিয়াদুস সালেহীন হাদিস ১১/১৪১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে লোকেরা নবী صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করল, আমরা কীভাবে আপনার প্রতি দরূদ পাঠ করব? উত্তরে নবী صلى الله عليه وسلم এমন দরূদের বাক্য শেখালেন, যেখানে মুহাম্মদ صلى الله عليه وسلم, তাঁর স্ত্রীগণ এবং তাঁর বংশধরের ওপর সালাত ও বরকতের দোয়া করা হয়েছে। এতে ইবরাহিম (আঃ)-এর পরিবারের ওপর সালাত ও বরকতের তুলনা এসেছে এবং শেষে আল্লাহকে হামিদ ও মাজিদ বলা হয়েছে। হাদিসটি দরূদের আরেকটি সুন্দর রূপ শেখায়। এখানে নবী صلى الله عليه وسلم-এর পরিবার, স্ত্রীগণ ও বংশধরের মর্যাদা স্মরণ করা হয়। দরূদ পাঠ শুধু সম্মানের বাক্য নয়; এটি নবী صلى الله عليه وسلم ও তাঁর পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া। তাই এই দরূদ মুমিনকে নবী صلى الله عليه وسلم-এর প্রতি ভালোবাসার সঙ্গে তাঁর ঘরানার প্রতিও সম্মান শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم দরূদের একাধিক নির্ভরযোগ্য বাক্য শিক্ষা দিয়েছেন।
  • এই বর্ণনায় নবী صلى الله عليه وسلم-এর স্ত্রীগণ ও বংশধরের জন্য দোয়া আছে।
  • দরূদে আল্লাহর সালাত ও বরকত চাওয়া হয়।
  • নবী صلى الله عليه وسلم-এর পরিবারকে সম্মান করা দরূদের ভাষায়ও প্রকাশ পায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন