১৫/২৪৩. অধ্যায়ঃ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি দরূদ ও সালাম পেশ করার আদেশ, তার মাহাত্ম্য ও শব্দাবলী

আল্লাহ তা’আলা বলেন,﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾ (الاحزاب: ٥٦“নিশ্চয় আল্লাহ ও তাঁর ফিরিশতাগণ নবীর প্রতি সালাত-দরুদ পেশ করেন। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি সালাত পেশ করো এবং তাঁকে যথাযথভাবে সালাম জানাও।”(সূরা আহযাব ৫৬ আয়াত)

দরূদে ইবরাহিম: নবী صلى الله عليه وسلم শেখানো দরূদ পাঠের পদ্ধতি

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৯/১৪১৩

وَعَنْ أَبِي مُحَمَّدٍ كَعْبِ بن عُجْرَةَ رضي الله عنه، قَالَ: خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ عَلِمْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ ؟ قَالَ: «قُولُوا: اَللهم صَلِّ عَلَى مُحَمَّدٍ، وعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إبْرَاهِيمَ، إنَّكَ حَمِيدٌ مَجيدٌ . اَللهم بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إبْرَاهِيمَ، إنَّكَ حَمِيدٌ مَجْيدٌ» . متفقٌ عَلَيْهِ

আবূ মুহাম্মাদ কা‘ব ইবনে উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (ﷺ) (একদা) আমাদের নিকট এলে। আমরা বললাম, ’হে আল্লাহর রাসূল! আপনার প্রতি কিভাবে সালাম পেশ করতে হয় তা জেনেছি, কিন্তু আপনার প্রতি দরূদ কিভাবে পাঠাব?’ তিনি বললেন, “তোমরা বলোঃ-’আল্লা-হুম্মা স্বাল্লি আলা মুহাম্মাদিঁউ অআলা আ-লি মুহাম্মদ, কামা স্বাল্লাইতা আলা আ-লি ইবরা-হীম। ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউ অআলা আ-লি মুহাম্মদ, কামা বা-রাকতা আলা আ-লি ইবরা-হীম। ইন্নাকা হামীদুম মাজীদ।’যার অর্থ, হে আল্লাহ! তুমি মুহাম্মদ তথা মুহাম্মদের পরিবারবর্গের উপর দরুদ পাঠ করো; যেমন দরূদ পেশ করেছিলে ইব্রাহীমের পরিবারবর্গের উপর। নিশ্চয় তুমি প্রশংসিত ও অতি সম্মানার্হ। হে আল্লাহ! তুমি মুহাম্মদ ও তাঁর পরিজনবর্গের প্রতি বরকত নাযিল কর; যেমন বরকত নাযিল করেছ ইব্রাহীমের পরিজনবর্গের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসিত ও মহা সম্মানীয়।”(বুখারী ও মুসলিম)[১]

সহীহুল বুখারী ৩৩৭০, ৪৭৯৭, ৬৩৫৭, মুসলিম ৪০৬, তিরমিযী ৪৮৩, নাসায়ী ১২৮৭-১২৮৯, আবূ দাউদ ৯৭৬, ইবনু মাজাহ ৯০৪, আহমাদ ১৭৬৩৮, ১৭৬৩১, ১৭৬৬৭, দারেমী ১৩৪২

রিয়াদুস সালেহীন হাদিস ৯/১৪১৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহাবিরা নবী صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করলেন, আমরা আপনার প্রতি সালাম পেশ করার পদ্ধতি জেনেছি, কিন্তু দরূদ কীভাবে পাঠ করব? তখন নবী صلى الله عليه وسلم তাঁদের দরূদে ইবরাহিমের বাক্য শেখালেন। এতে মুহাম্মদ صلى الله عليه وسلم ও তাঁর পরিবারবর্গের ওপর সালাত ও বরকতের দোয়া আছে, যেমন ইবরাহিম (আঃ)-এর পরিবারবর্গের ওপর আল্লাহ সালাত ও বরকত দিয়েছেন। শেষে আল্লাহকে হামিদ ও মাজিদ বলা হয়েছে। হাদিসটি দরূদ পড়ার একটি নির্ভরযোগ্য পদ্ধতি শেখায়। এখানে মূল শিক্ষা হলো, নবী صلى الله عليه وسلم-এর প্রতি দরূদ পাঠ নিজের বানানো ভাষায় সীমাবদ্ধ নয়; নবী صلى الله عليه وسلم নিজেই যে শব্দ শিখিয়েছেন, তা বিশেষ মর্যাদার। দরূদে ইবরাহিম নামাজেও পরিচিত এবং নবী صلى الله عليه وسلم-এর প্রতি ভালোবাসার সুন্দর প্রকাশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবিরা না জানা বিষয়ে নবী صلى الله عليه وسلم-এর কাছে সরাসরি জিজ্ঞেস করতেন।
  • দরূদে ইবরাহিম নবী صلى الله عليه وسلم শেখানো দরূদের পদ্ধতি।
  • দরূদে নবী صلى الله عليه وسلم ও তাঁর পরিবারবর্গের জন্য সালাত ও বরকতের দোয়া আছে।
  • আল্লাহকে হামিদ ও মাজিদ বলে প্রশংসা করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন