১৪/২৪২. অধ্যায়ঃ
মহান আল্লাহর শুকরিয়া আদায় করা ওয়াজিব
মহান আল্লাহ বলেছেন,فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ“তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আর কৃতঘ্ন হয়ো না।” (সূরা বাকারা ১৫২ আয়াত)তিনি অন্যত্র বলেন,لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ“তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর।” (সূরা ইব্রাহীম ৭ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,وَقُلِ الْحَمْدُ لِلَّهِ“বল, সমস্ত প্রশংসা আল্লাহরই।” (সূরা ইসরা ১১১ আয়াত)তিনি আরও বলেছেন,وَآخِرُ دَعْوَاهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ“তাদের শেষ বাক্য হবে, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন (সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য)।” (সূরা ইউনুস ১০ আয়াত)
গুরুত্বপূর্ণ কাজ শুরুতে আলহামদুলিল্লাহ বলার হাদিস
রিয়াদুস সালেহীন : ২/১৪০২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৪০২
وَعَنْهُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قال: «كُلُّ أمْرٍ ذِيْ بَالٍ لَا يُبْدَأُ فِيْهِ بِـــ: الْحَمْدُ لِلَّه فَهُوَ أقْطُع» حديثٌ حسَنٌ، رواهُ أبو داود وغيرُهُ.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসার সাথে আরম্ভ না করলে অসম্পূর্ণ থেকে যায়।(আবূ দাউদ প্রমুখ)[১]
আমি (আলবানী) বলছিঃ হাদীসটি সনদ দুর্বল আর ভাষায় ইযতিরাব সংঘটিত হয়েছে যেমনটি আমি “ইরওয়াউল গালীল” গ্রন্থের প্রথমে (১-২) ব্যাখ্যা করেছি। এর সনদের বর্ণনাকারী কুর্রা ইবনু আব্দির রহমান মু‘য়াফিরী সম্পর্কে ইমাম আহমাদ বলেনঃ তিনি খুবই মুনকারুল হাদীস আর ইবনু মা‘ঈন তার সম্পর্কে বলেনঃ তিনি দুর্বল। শু‘য়াইব আলআরনাঊতও হাদীসটিকে দুর্বল আখ্যা দিয়েছেন। দেখুন আবূ আব্দুর রহমান আব্দুল্লাহ্ নায়াঅনী কর্তৃক লিখিত গ্রন্থ “মাজমূ‘আতুল আহাদীসুয য‘ঈফাহ্ ফী কিতাবি রিয়াযিস সালেহীন”(২৭)। বিস্তারিত জানতে “ইরওয়াউল গালীল” দেখুন।
রিয়াদুস সালেহীন হাদিস ২/১৪০২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা হয় না, তা অসম্পূর্ণ থেকে যায়। এখানে মূল কথা হলো, মুসলিমের বড় বা মূল্যবান কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করা এবং তাঁর হামদ করা। আলহামদুলিল্লাহ শুধু মুখের একটি বাক্য নয়; এটি বান্দার মনে আল্লাহর দান, ক্ষমতা ও সাহায্যের স্বীকারোক্তি জাগিয়ে দেয়। কোনো কাজ শুরু করার সময় আল্লাহর প্রশংসা করলে মানুষ নিজের দুর্বলতা বুঝে এবং আল্লাহর ওপর ভরসা করে। এই হাদিস কাজের শুরুতে হামদ করার আদব শেখায়। তবে হাদিসটি নির্দিষ্টভাবে গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছে, তাই সাধারণ সব ছোট কাজ নিয়ে বাড়তি দাবি করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গুরুত্বপূর্ণ কাজ শুরুতে আল্লাহর প্রশংসা করা উত্তম আদব।
- হামদ বান্দাকে আল্লাহর নিয়ামত স্মরণ করায়।
- কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করলে মনে বিনয় আসে।
- ইবাদত ও ভালো কাজের ভাষা সুন্দরভাবে শুরু করা উচিত।
