১৩/২৪১. অধ্যায়ঃ

ইলমের ফযীলত

আল্লাহ বলেন,﴿ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا ﴾ (طه: ١١٤)অর্থাৎ বল, হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি কর।(ত্বা-হা ১১৪ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴿قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ﴾ (الزمر: ٩অর্থাৎ বল, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান?(যুমার ৯ আয়াত)আল্লাহ আরও বলেন,﴿يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ﴾ (المجادلة: ١١অর্থাৎ যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন।(মুজাদালা ১১ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴿إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ﴾ (فاطر: ٢٨অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাঁকে ভয় করে থাকে।(ফাত্বের ২৮ আয়াত)

জ্ঞান গোপন করার ভয়াবহতা: প্রশ্নের জবাবে আমানতদারি

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৫/১৩৯৮

وَعَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم : «مَنْ سُئِلَ عَن عِلْمٍ فَكَتَمَهُ، أُلْجِمَ يَوْمَ القِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ» . رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যাকে ধর্মীয় জ্ঞান বিষয়ক কোন কথা জিজ্ঞাসা করা হয়, আর সে (যদি উত্তর না দিয়ে) তা গোপন করে, কিয়ামতের দিন তাকে (জাহান্নামের) আগুনের লাগাম পরানো হবে।”(আবূ দাউদ, তিরমিযী, হাসান)[১]

তিরমিযী ২৬৪৯, ইবনু মাজাহ ২৬৬, আহমাদ ৭৫১৭, ৭৮৮৩, ৭৯৮৮, ৮৩২৮, ৮৪২৪, ১০০৪৮

রিয়াদুস সালেহীন হাদিস ১৫/১৩৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে জ্ঞান গোপন করার ব্যাপারে কঠিন সতর্কতা এসেছে। কাউকে যদি ধর্মীয় জ্ঞান বিষয়ক কোনো কথা জিজ্ঞাসা করা হয়, আর সে জানা সত্ত্বেও তা গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে বলে বলা হয়েছে। এখানে মূল শিক্ষা হলো, প্রয়োজনীয় ইলম মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা ঠিক নয়। তবে এর অর্থ এই নয় যে, না জানলে আন্দাজে উত্তর দিতে হবে। বরং জানা থাকলে সঠিকভাবে বলা, আর না জানলে “আমি জানি না” বলা—দুটিই আমানতদারি। জ্ঞান মানুষকে পথ দেখানোর জন্য; অহংকার, স্বার্থ বা অবহেলার কারণে তা চেপে রাখা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জানা সত্ত্বেও প্রয়োজনীয় দ্বীনী জ্ঞান গোপন করা ভয়াবহ কাজ।
  • জ্ঞান মানুষের উপকারের জন্য বলা উচিত।
  • না জানলে আন্দাজে উত্তর না দিয়ে চুপ থাকা নিরাপদ।
  • প্রশ্নের জবাবে সত্য ও আমানতদারি দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন