৯/২১৫. অধ্যায়ঃ

দাঁতন করার মাহাত্ম্য ও প্রকৃতিগত আচরণসমূহ

ফিতরাতের দশ কাজ: পরিচ্ছন্নতা, শালীনতা ও সুন্নাহ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৯/১২১২

وَعَن عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «عَشْرٌ مِنَ الفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَاسْتِنْشَاقُ المَاءِ، وَقَصُّ الأَظْفَارِ، وَغَسْلُ البَرَاجِمِ، وَنَتفُ الإِبْطِ، وَحَلْقُ العَانَةِ، وَانْتِقَاصُ المَاءِ». قَالَ الرَّاوِي: وَنَسِيْتُ العَاشِرَةَ إِلاَّ أَنْ تَكُونَ المَضمَضَةُ . قَالَ وَكِيعٌ - وَهُوَ أحَدُ رُواتِهِ - انْتِقَاصُ المَاءِ: يَعْنِي الاسْتِنْجَاءِ . رواه مسلم

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “দশটি কাজ প্রকৃতিগত আচরণ; (১) গোঁফ ছেঁটে ফেলা। (২) দাড়ি বাড়ানো। (৩) দাঁতন করা। (৪) নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা। (৫) নখ কাটা। (৬) আঙ্গুলের জোড়সমূহ ধোয়া। (৭) বগলের লোম তুলে ফেলা। (৮) গুপ্তা-ঙ্গের লোম পরিষ্কার করা। (৯) পানি দ্বারা ইস্তেঞ্জা (শৌচকর্ম) করা।” বর্ণনাকারী বলেন, ১০নং আচরণটি ভুলে গেছি, তবে মনে হয়, তা কুলি করা হবে। বর্ণনাকারী ওকি’ বলেন, ’ইন্তিকাসুল মা’ মানে পানি দিয়ে ইস্তেঞ্জা করা। (মুসলিম) [১]

দাড়ি বাড়ানো মানে: তার কিছুই না কাটা। আঙ্গুলের জোড় মানে: আঙ্গুলের গাঁট। [1] মুসলিম ২৬১, তিরমিযী ২৭৫৭, নাসায়ী ৫০৪০-৫০৪২, আবূ দাউদ ৫৩, ইবনু মাজাহ ২৯৬, আহমাদ ২৪৫৩৯

রিয়াদুস সালেহীন হাদিস ৯/১২১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ফিতরাতের দশটি কাজের কথা বলেছেন। এর মধ্যে আছে গোঁফ ছেঁটে ফেলা, দাড়ি বাড়ানো, মিসওয়াক করা, নাকে পানি দিয়ে পরিষ্কার করা, নখ কাটা, আঙুলের জোড় ধোয়া, বগলের লোম তুলে ফেলা, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা এবং পানি দ্বারা ইস্তেঞ্জা করা। বর্ণনাকারী দশম কাজটি ভুলে গেছেন, তবে মনে করেছেন তা কুলি করা হতে পারে। এই হাদিস শরীর, মুখ, নাক, হাত ও পবিত্রতার নিয়মিত যত্নের শিক্ষা দেয়। এখানে ফিতরাতের আমলগুলোকে জীবনযাপনের পরিচ্ছন্ন অভ্যাস হিসেবে দেখা যায়। মিসওয়াকের ফজিলত, দাড়ি-গোঁফের বিধান এবং ইস্তেঞ্জার পরিচ্ছন্নতা—সবই একই ধারার অন্তর্ভুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফিতরাতের কাজগুলো পরিচ্ছন্ন ও শালীন জীবন গঠনে সাহায্য করে।
  • মুখ, নাক, হাত ও শরীর পরিষ্কার রাখা দ্বীনি অভ্যাস।
  • ইস্তেঞ্জা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা হাদিসে গুরুত্ব পেয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন