৯/২১৪. অধ্যায়ঃ

শবে কদরের ফযীলত এবং সর্বাধিক সম্ভাবনাময় রাত্রি প্রসঙ্গে

আল্লাহ তা’আলা বলেছেন,﴿ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ١ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ٢ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ ٣ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ ٤ سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ ٥ ﴾ [القدر: ١، ٥]অর্থাৎ নিশ্চয়ই আমি এ (কুরআন)কে অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে (শবেকদরে)। আর মর্যাদাপূর্ণ রাত্রি সম্বন্ধে তুমি কি জান? মর্যাদাপূর্ণ রাত্রি সহস্র মাস অপেক্ষা উত্তম। ঐ রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ (জিবরীল) অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত। (সূরা ক্বাদর)তিনি আরও বলেছেন,﴿ حمٓ ١ وَالْكِتَابِ الْمُبِينِ ٢ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنْذِرِينَ ٣فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ ٤ أَمْرًا مِنْ عِنْدِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ ٥ رَحْمَةً مِنْ رَبِّكَ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ ٦ ﴾ (الدخان: ١، ٦অর্থাৎ, নিশ্চয় আমি এ (কুরআন) অবতীর্ণ করেছি এক বরকতময় (আশিস-পূত শবে কদর) রাতে; নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আমার আদেশত্রুমে, আমি তো রাসূল প্রেরণ করে থাকি। এ তোমার প্রতিপালকের নিকট হতে করুণা; নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (সূরা দুখান ৩ আয়াত)

শবে কদরের দোয়া: আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সহজ আমল

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৭/১২০৩

وَعَنْهَا، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، أَرَأيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيلَةٍ لَيْلَةُ القَدْرِ مَا أَقُوْلُ فِيهَا ؟ قَالَ: «قُولِي: اَللهم إنَّكَ عَفُوٌ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنّي». رواه الترمذي، وقال: حديث حسن صحيح

উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ

উক্ত রাবী (আয়েশা) রাদিয়াল্লাহু আনহা হতেই বর্ণিত, তিনি বলেন, একদা আমি নিবেদন করলাম, ’হে আল্লাহর রাসূল! আপনি বলুন, যদি আমি (ভাগ্যক্রমে) শবে কদর জেনে নিই, তাহলে তাতে কোন (দো’আ) পড়ব?’ তিনি বললেন, এই দো’আ, “আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল ’আফওয়া ফা’ফু ’আন্নী।” অর্থাৎ হে আল্লাহ! নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমা ভালবাসো। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। (তিরমিযী হাসান সহীহ)[১]

তিরমিযী ৩৫১৩, ইবনু মাজাহ ৩৮৫০

রিয়াদুস সলেহিন হাদিস ৭/১২০৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে শবে কদরের দোয়া খুব সহজভাবে শেখানো হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে জিজ্ঞাসা করলেন, যদি তিনি শবে কদর জানতে পারেন, তাহলে কী দোয়া পড়বেন। নবীজি صلى الله عليه وسلم তাঁকে এই দোয়া শিখালেন: আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফা’ফু ’আন্নী। অর্থ হলো, হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এই হাদিসে শবে কদরের মূল চাওয়া হিসেবে ক্ষমার দোয়া সামনে এসেছে। এতে বোঝা যায়, বড় রাতের বড় আমল হলো আল্লাহর কাছে নিজের ভুলের মাফ চাওয়া। দোয়াটি ছোট, সহজ, কিন্তু অর্থে গভীর।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শবে কদরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বিশেষভাবে শেখানো হয়েছে।
  • দোয়া ছোট হলেও অর্থ বুঝে পড়া হৃদয়ে প্রভাব ফেলে।
  • আল্লাহ ক্ষমা ভালোবাসেন—এই বিশ্বাস নিয়ে দোয়া করা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন