১/১৩. অধ্যায়ঃ

পুণ্যের পথ অনেক

আল্লাহ তা’আলা বলেন,﴿ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ ﴾ [البقرة: ٢١٥]অর্থাৎ “তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তা সম্যকরূপে অবগত।” (সূরা বাক্বারা ২১৫ আয়াত)তিনি আরো বলেন,﴿وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ ﴾ [البقرة: ١٩٧]অর্থাৎ “তোমরা যে সৎকাজ কর, আল্লাহ তা জানেন।” (আল-বাক্বারাহঃ ১৯৭ আয়াত)তিনি আরো বলেন,﴿ فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ٧ ﴾ [الزلزلة: ٧]অর্থাৎ “কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলেও সে তা দেখতে পাবে।” (সূরা যিলযাল ৭ আয়াত)তিনি আরো বলেন,﴿ مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ ﴾ [الجاثية: ١٥]অর্থাৎ “যে সৎকাজ করে, সে নিজ কল্যাণের জন্যই তা করে।” (সূরা জাসিয়াহ ১৫ আয়াত)এ বিষয়ে আয়াত অনেক রয়েছে এবং হাদীসও অগণিত রয়েছে। তার মধ্যে কিছু আমরা বর্ণনা করব।

প্রতিদিনের সাদকা: যিকর, ভালো কাজের আদেশ ও চাশতের দুই রাকআত

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১২০

عن أبي ذر أيضاً رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال‏:‏ ‏"‏ يصبح على كل سلامى من أحدكم صدقة، فكل تسبيحة صدقة، وكل تحميدة صدقة، وكل تهليلة صدقة، وكل تكبيرة صدقة، وأمر بالمعروف صدقة، ونهى عن المنكر صدقة، ويجزيء من ذلك ركعتان يركعهما من الضحى‏"‏ ‏(‏‏‏رواه مسلم‏.‏

আবূ যার্র (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ’’তোমাদের মধ্যে প্রত্যেকের প্রত্যেক (হাড়ের) জোড়ের পক্ষ থেকে প্রাত্যহিক (প্রদেয়) সাদকাহ রয়েছে। সুতরাং প্রত্যেক তাসবীহ (সুবহানাল্লাহ বলা) সাদকাহ, প্রত্যেক তাহমীদ (আলহামদু লিল্লাহ বলা) সাদকাহ, প্রত্যেক তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ বলা) সাদকাহ, প্রত্যেক তাকবির (আল্লাহু আকবার বলা) সাদকাহ এবং ভাল কাজের আদেশ প্রদান ও মন্দ কাজ থেকে নিষেধ করা সাদকাহ। এ সব কাজের পরিবর্তে চাশতের দু’রাক্আত নামায যথেষ্ট হবে।’’[১]

মুসলিম ৭২০, আবূ দাউদ ১২৮৫ / ১২৮৬

রিয়াদুস সালেহীন হাদিস ২/১২০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মানুষের প্রতিটি জোড়ার পক্ষ থেকে প্রতিদিন সাদকা রয়েছে। এরপর তিনি সহজ কিছু সাদকার পথ বলেছেন—সুবহানাল্লাহ বলা সাদকা, আলহামদু লিল্লাহ বলা সাদকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদকা, আল্লাহু আকবার বলা সাদকা। ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করাও সাদকা। এসবের পরিবর্তে চাশতের দুই রাকআত নামাজ যথেষ্ট হবে বলা হয়েছে। হাদিসটি দেখায়, সাদকা শুধু টাকা দিয়ে হয় না; যিকর, ভালো কথা, ভালো কাজে ডাকা এবং নফল নামাজও সাদকার অন্তর্ভুক্ত। তাই প্রতিদিনের জীবনেই বহু নেক আমলের দরজা খোলা থাকে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাদকা শুধু অর্থের মাধ্যমে সীমাবদ্ধ নয়।
  • তাসবীহ, তাহমীদ, তাহলীল ও তাকবীরও সাদকা।
  • চাশতের দুই রাকআত নামাজ দৈনিক সাদকার একটি গুরুত্বপূর্ণ আমল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন