৯/২১২. অধ্যায়ঃ

রাতে উঠে (তাহজ্জুদ) নামায পড়ার ফযীলত

মহান আল্লাহ বলেন,﴿ وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا ﴾ (الاسراء: ٧٩অর্থাৎ রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম কর; এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। (সূরা বানী ইসরাইল ৭৯ আয়াত)তিনি আরও বলেছেন,﴿ تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ﴾ (السجدة: ١٦অর্থাৎ তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশংকার সাথে তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদেরকে যে রুযী প্রদান করেছি, তা হতে তারা দান করে। (সূরা সেজদা ১৬ আয়াত)তিনি আরও বলেছেন,﴿كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ﴾(الذاريات: ١٧)অর্থাৎ তারা রাত্রির সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করত। (সূরা যারিয়াত ১৭ আয়াত)

স্বামী-স্ত্রীর একসঙ্গে রাতের দুই রাকআত নামায

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২৬/১১৯২

وَعَنْه وَعَنْ أَبي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالاَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «إِذَا أَيْقَظَ الرَّجُلُ أهْلَهُ مِنَ اللَّيْلِ فَصَلَّيَا - أَوْ صَلَّى رَكْعَتَيْنِ جَمِيعاً، كُتِبَا فِي الذَّاكِرِينَ وَالذَّاكِرَاتِ». رواه أَبُو داود بإسناد صحيح

উক্ত রাবী (রাঃ) ও আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে রাতে জাগিয়ে উভয়ে নামায পড়ে অথবা তারা উভয়ে দু’ রাকআত করে নামায আদায় করে, তবে তাদেরকে (অতীব) যিকিরকারী ও যিকিরকারিনীদের দলে লিপিবদ্ধ করা হয়।” (আবূ দাউদ বিশুদ্ধ সূত্রে) [১]

আবূ দাউদ ১৩০৯, ইবনু মাজাহ ১৩৩৫

রিয়াদুস সালেহীন হাদিস ২৬/১১৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো ব্যক্তি তার স্ত্রীকে রাতে জাগিয়ে উভয়ে নামায পড়লে, অথবা দু’ রাকআত করে একসঙ্গে নামায আদায় করলে, তাদেরকে যিকিরকারী ও যিকিরকারিনীদের দলে লেখা হয়। এখানে রাতের নামাযের সঙ্গে দাম্পত্য সহযোগিতার সুন্দর শিক্ষা আছে। দু’ রাকআতের কথা উল্লেখ হওয়ায় বোঝা যায়, অল্প আমলও যদি আন্তরিকভাবে করা হয়, তা গুরুত্বপূর্ণ হতে পারে। এই হাদিসে স্বামী-স্ত্রীকে একসঙ্গে ইবাদতের পরিবেশ গড়তে উৎসাহ দেওয়া হয়েছে। পরিবারে রাতের ইবাদত শুধু ব্যক্তিগত আমল নয়; এটি ভালোবাসা, সহযোগিতা ও আল্লাহর স্মরণে একসঙ্গে দাঁড়ানোর সুযোগ। তাহাজ্জুদ নামায শুরু করতে চাইলে দু’ রাকআত একটি সহজ শুরু হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বামী-স্ত্রী একসঙ্গে রাতের নামায পড়তে পারে।
  • দু’ রাকআত নামাযও আল্লাহর স্মরণে মূল্যবান আমল।
  • পরিবারে ইবাদতের পরিবেশ তৈরি করা ভালো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন