১/১৩. অধ্যায়ঃ

পুণ্যের পথ অনেক

আল্লাহ তা’আলা বলেন,﴿ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ ﴾ [البقرة: ٢١٥]অর্থাৎ “তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তা সম্যকরূপে অবগত।” (সূরা বাক্বারা ২১৫ আয়াত)তিনি আরো বলেন,﴿وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ ﴾ [البقرة: ١٩٧]অর্থাৎ “তোমরা যে সৎকাজ কর, আল্লাহ তা জানেন।” (আল-বাক্বারাহঃ ১৯৭ আয়াত)তিনি আরো বলেন,﴿ فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ٧ ﴾ [الزلزلة: ٧]অর্থাৎ “কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলেও সে তা দেখতে পাবে।” (সূরা যিলযাল ৭ আয়াত)তিনি আরো বলেন,﴿ مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ ﴾ [الجاثية: ١٥]অর্থাৎ “যে সৎকাজ করে, সে নিজ কল্যাণের জন্যই তা করে।” (সূরা জাসিয়াহ ১৫ আয়াত)এ বিষয়ে আয়াত অনেক রয়েছে এবং হাদীসও অগণিত রয়েছে। তার মধ্যে কিছু আমরা বর্ণনা করব।

উত্তম আমল: ঈমান, সাহায্য এবং নিজের মন্দ থেকে মানুষকে নিরাপদ রাখা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১১৯

الأول‏:‏ عن أبي ذر جندب بن جنادة رضي الله عنها قال‏:‏ قلت يا رسول الله، أي الأعمال أفضل‏؟‏ قال‏:‏ ‏"‏الإيمان بالله، والجهاد في سبيله‏"‏‏.‏ قلت‏:‏ أي الرقاب أفضل‏؟‏ قال‏:‏ ‏"‏أنفسها عند أهلها، وأكثرها ثمناً‏"‏ قلت‏:‏ فإن لم أفعل‏؟‏ قال‏:‏ ‏"‏تعين صانعاً أو تصنع لأخرق‏"‏ قلت‏:‏ يا رسول الله أرأيت إن ضعفت عن بعض العمل‏؟‏ قال‏:‏ تكف شرك عن الناس فإنها صدقة منك على نفسك‏"‏‏.‏ ‏(‏‏‏متفق عليه‏‏‏)‏‏.‏

আবূ যার্র জুনদুব ইবনু জুনাদা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বললাম, ’হে আল্লাহর রাসূল (ﷺ) কোন্ আমল সর্বোত্তম?’ তিনি বললেন, ’’আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ও তাঁর পথে জিহাদ করা।’’ আমি বললাম, ’কোন্ গোলাম (কৃতদাস) স্বাধীন করা সর্বোত্তম?’ তিনি বললেন, ’’যে তার মালিকের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ও অধিক মূল্যবান।’’ আমি বললাম, ’যদি আমি এ সব (কাজ) করতে না পারি।’ তিনি বললেন, ’’তুমি কোন কারিগরের সহযোগিতা করবে অথবা অকর্মন্যের কাজ করে দেবে।’’ আমি বললাম, ’হে আল্লাহর রাসূল! আপনি বলুন, যদি আমি (এর) কিছু কাজে অক্ষম হই (তাহলে কি করব)?’ তিনি বললেন, ’’তুমি মানুষের উপর থেকে তোমার মন্দকে নিবৃত্ত কর। তাহলে তা হবে তোমার পক্ষ থেকে তোমার নিজের জন্য সাদকাহস্বরূপ।’’[১]

সহীহুল বুখারী ২৫১৮, মুসলিম ৮৪, নাসায়ী ৩১২৯, ইবনু মাজাহ ২৫২৩, আহমাদ ২০৮২৪, ২০৯৩৮, ২০৯৮৯, দারেমী ২৭৩৮

রিয়াদুস সালেহীন হাদিস ১/১১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ যর (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে উত্তম আমল সম্পর্কে জিজ্ঞেস করেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহর প্রতি ঈমান ও তাঁর পথে জিহাদ। এরপর কৃতদাস মুক্ত করার বিষয়ে উত্তম দিক বুঝিয়ে দেন। আবূ যর (রাঃ) যখন বলেন, যদি এসব করতে না পারি, তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, কোনো কারিগরকে সাহায্য করবে অথবা যে কাজ পারে না তার কাজ করে দেবে। আবার যদি তাও না পারে, তাহলে মানুষের ওপর থেকে নিজের মন্দকে আটকাবে; এটিও নিজের জন্য সাদকা। এই হাদিস খুব বাস্তব শিক্ষা দেয়। সবাই বড় কাজ করতে পারে না, কিন্তু কাউকে সাহায্য করা বা নিজের ক্ষতি থেকে মানুষকে নিরাপদ রাখা—এটিও মূল্যবান আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঈমান ও আল্লাহর পথে চেষ্টা উত্তম আমলের মধ্যে আছে।
  • অন্যকে সাহায্য করা নেক কাজের একটি সহজ পথ।
  • মানুষকে নিজের মন্দ থেকে নিরাপদ রাখা নিজের জন্য সাদকা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন