১/১২. অধ্যায়ঃ

শেষ বয়সে অধিক পরিমাণে পুণ্য করার প্রতি উৎসাহ দান

আল্লাহ তা’আলা কিয়ামতের দিন বলবেন,﴿ أَوَ لَمۡ نُعَمِّرۡكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُۖ ﴾ [فاطر: ٣٧]অর্থাৎ “আমি কি তোমাদেরকে এতো দীর্ঘ জীবন দান করিনি যে, তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত? তোমাদের নিকট তো সতর্ককারীও এসেছিল।” (সূরা ফাত্বির ৩৭ আয়াত)ইবনু আব্বাস ও সত্যানুসন্ধানী আলেমগণ বলেন, আয়াতের অর্থ এই যে, আমরা কি তোমাদেরকে ৬০ বছর বয়স দিইনি? পরবর্তী হাদীসটি এই অর্থের কথা সমর্থন করে। কেউ বলেন যে, এর অর্থ ১৮ বছর। আর কিছু লোক ৪০ বছর বলেন। এটি হাসান (বাসরী) কালবী ও মাসরুকের মত। বরং এ কথা ইবনু আব্বাস থেকেও বর্ণিত হয়েছে। তাঁরা বলেন যে, যখন কোনো মদ্বীনাবাসী চল্লিশ বছর বয়সে পদার্পণ করেন, তখন তিনি নিজেকে ইবাদতের জন্য মুক্ত করেন। কিছু লোক এর অর্থ পরিণত বয়স করেছেন। আর আল্লাহর বাণীতে উক্ত ’সতর্ককারী’ বলতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ’আনহু ও বেশীরভাগ আলেমের মতে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু লোকের নিকট সতর্ককারী হল বার্ধক্য। এটা ইকরিমাহ্, ইবনু ’উয়াইনাহ ও অন্যান্যদের মত।

রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মৃত্যুর আগে ওহী বেশি নাজিল হওয়ার বর্ণনা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/১১৭

‏ عن أنس رضي الله عنه قال‏:‏ إن الله عز وجل تابع الوحي على رسول الله صلى الله عليه وسلم قبل وفاته، حتى توفي أكثر ما كان الوحي‏"‏‏.‏ ‏(‏‏‏متفق عليه‏‏‏)‏‏.‏

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আনাস (রাঃ) বলেন, নিশ্চয় আল্লাহ তা’আলা রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর পূর্বে(পূর্বাপেক্ষা) বেশী অহী নিরবচ্ছিন্নভাবে অবতীর্ণ করেছেন।[১]

সহীহুল বুখারী ৪৯৮২, মুসলিম ৩০১৬, আহমাদ ১৩০৬৭

রিয়াদুস সালেহীন হাদিস ৪/১১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস (রাঃ) একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তা’আলা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মৃত্যুর পূর্বে পূর্বের তুলনায় বেশি ওহী ধারাবাহিকভাবে নাজিল করেছেন। হাদিসটি খুব ছোট, তাই এর ব্যাখ্যায় অতিরিক্ত ঘটনা যোগ না করাই ভালো। এখানে মূল বিষয় হলো, নবী (صلى الله عليه وسلم)-এর জীবনের শেষ সময়েও আল্লাহর নির্দেশনা ও ওহী নাজিলের ধারা ছিল। এটি ওহীর গুরুত্ব, কুরআনের নির্দেশনার মর্যাদা এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জীবনের শেষ সময়ের বিশেষ অবস্থাকে মনে করিয়ে দেয়। একজন মুমিনের জন্য শিক্ষা হলো—আল্লাহর বাণী ও নির্দেশনাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করা, তা নিয়ে চিন্তা করা এবং নিজের জীবনকে সেই নির্দেশনার আলোকে সাজানোর চেষ্টা করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওহী আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশনা, তাই তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর শেষ সময়েও আল্লাহর নির্দেশনা নাজিল হয়েছে।
  • কুরআন ও ওহীর শিক্ষাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন