৯/২১২. অধ্যায়ঃ

রাতে উঠে (তাহজ্জুদ) নামায পড়ার ফযীলত

মহান আল্লাহ বলেন,﴿ وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا ﴾ (الاسراء: ٧٩অর্থাৎ রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম কর; এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। (সূরা বানী ইসরাইল ৭৯ আয়াত)তিনি আরও বলেছেন,﴿ تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ﴾ (السجدة: ١٦অর্থাৎ তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশংকার সাথে তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদেরকে যে রুযী প্রদান করেছি, তা হতে তারা দান করে। (সূরা সেজদা ১৬ আয়াত)তিনি আরও বলেছেন,﴿كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ﴾(الذاريات: ١٧)অর্থাৎ তারা রাত্রির সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করত। (সূরা যারিয়াত ১৭ আয়াত)

শুকরগুজার বান্দা হওয়া: রাতের নামাজে কৃতজ্ঞতার প্রকাশ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১১৬৭

وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ، فَقُلْتُ لَهُ: لِمَ تَصْنَعُ هَذَا، يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأخَّرَ ؟ قَالَ: «أَفَلاَ أَكُونُ عَبْداً شَكُوراً؟» متفقٌ عَلَيْهِ .

আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (ﷺ) রাত্রির একাংশে (নামাযে) এত দীর্ঘক্ষণ কিয়াম করতেন যে, তাঁর পা ফুলে ফাটার উপক্রম হয়ে পড়ত। একদা আমি তাঁকে বললাম, ’হে আল্লাহর রাসূল! আপনি এত কষ্ট সহ্য করছেন কেন? অথচ আপনার তো পূর্ব ও পরের গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়েছে।’ তিনি বললেন, “আমি কি শুকরগুযার বান্দা হব না?” (বুখারী ও মুসলিম)[১]

সহীহুল বুখারী ৪৮৩৭, ১১১৮, ১১১৯, ১১৪৮, ১১৬১, ১১৬২, ১১৬৮, মুসলিম ৭৩১, ২৮২০, তিরমিযী ৪১৮, নাসায়ী ১৬৪৮-১৬৫০, আবূ দাউদ ১২৬২, ১২৬৩, ইবনু মাজাহ ১২২৬, ১২২৭

রিয়াদুস সালেহীন হাদিস ১/১১৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়েশা (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর রাতের নামাজের অবস্থা বর্ণনা করেছেন। তিনি এত দীর্ঘ সময় কিয়াম করতেন যে তাঁর পা ফুলে ফাটার উপক্রম হতো। আয়েশা (রাঃ) জিজ্ঞেস করলেন, আল্লাহ তো আপনার পূর্বের ও পরের গুনাহ ক্ষমা করেছেন, তবু আপনি এত কষ্ট করছেন কেন? উত্তরে নবী (صلى الله عليه وسلم) বললেন, ‘আমি কি শুকরগুজার বান্দা হব না?’ এই কথাটি ‘শুকরগুজার বান্দা’ হওয়ার গভীর শিক্ষা দেয়। এখানে রাতের নামাজ শুধু ক্ষমা চাওয়ার জন্য নয়; আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবেও এসেছে। তাই ‘তাহাজ্জুদ নামাজ’, ‘রাতের নামাজের ফজিলত’ ও ‘আল্লাহর শুকর আদায়’—এসব বিষয় এই হাদিসে খুব সুন্দরভাবে যুক্ত হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবাদত শুধু গুনাহ মাফের জন্য নয়, কৃতজ্ঞতার প্রকাশও হতে পারে।
  • নবী (صلى الله عليه وسلم) রাতের নামাজে গভীর মনোযোগ দিতেন।
  • আল্লাহর ক্ষমা ও দয়া পেলে শুকর আরও বাড়ানো উচিত।
  • তাহাজ্জুদ নামাজ মুমিনের কৃতজ্ঞতার একটি সুন্দর মাধ্যম হতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন