৯/১৯৪. অধ্যায়ঃ

প্রথম কাতারের ফযীলত, প্রথম কাতারসমূহ পূরণ করা, কাতার সোজা করা এবং ঘন হয়ে কাতার বাঁধার গুরুত্ব

ঘন কাতার বাঁধা: নামাজে ফাঁক বন্ধের সতর্ক শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১১/১০৯৯

وَعَنْ أَنَسٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ: «رُصُّوا صُفُوفَكُمْ، وَقَارِبُوا بَيْنَهَا، وَحَاذُوا بِالأَعْنَاقِ؛ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لأَرَى الشَّيْطَانَ يَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ، كَأَنَّهُ الحَذَفُ». حديث صحيح رَوَاهُ أبُو دَاوُدَ بإسنادٍ عَلَى شرط مسلم

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “ঘন করে কাতার বাঁধ এবং কাতারগুলিকে পরস্পরের কাছাকাছি রাখ। ঘাড়সমূহ একে অপরের বরাবর কর। সেই মহান সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ আছে, কাতারের মধ্যেকার ফাঁকে শয়তানকে আমি প্রবেশ করতে দেখতে পাই, যেন তা কালো ছাগলের ছানা।” (এ হাদিসটি বিশুদ্ধ, আবূ দাউদ মুসলিমের শর্তানুযায়ী বর্ণনা করেছেন।) [১]حذفএর অর্থ কালো ছোট জাতের ছাগল, যা ইয়ামেনে পাওয়া যায়।

সহীহুল বুখারী ৪১৯, ৭১৮, ৭১৯, ৭২৩,৭২৪, ৭২৫, ৭৪২, ৭৪৯, ৬৪৬৮, ৬৬৪৪, মুসলিম ৪২৫, নাসায়ী ৮১৩, ৮১৫, ৮১৮, ৮৪৫, ১০৫৪, ১১১৭, আবূ দাউদ ৬৬৭, ৬৬৮, ৬৬৯, ৬৭১, ইবনু মাজাহ ৯৯৩, আহমাদ ১১৫৮, ৬, ১১৬৫৫, ১১৬৯৯, ১১৭৩৮, ১১৮৪৬, ১১৯১২, ১২১৫৯, ১২২৩৫, ১২৩২২, ১২৪০১, ১২৪২৯, ১২৪৪৮, দারেমী ১২৬৩

রিয়াদুস সালেহীন হাদিস ১১/১০৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কাতার ঘন করে বাঁধো, কাতারগুলোকে পরস্পরের কাছাকাছি রাখো এবং ঘাড়সমূহ একে অপরের বরাবর করো। এরপর তিনি শপথ করে বলেন, তিনি কাতারের ফাঁকে শয়তানকে প্রবেশ করতে দেখতে পান, যেন তা কালো ছাগলের ছানা। এই হাদিসে কাতারে ফাঁক রাখার বিষয়ে স্পষ্ট সতর্কতা রয়েছে। জামাআতের নামাজে কাতার অগোছালো হলে শুধু বাহ্যিক সৌন্দর্য নষ্ট হয় না; হাদিস অনুযায়ী তা শয়তানের সুযোগের কারণও হতে পারে। তাই মুসল্লিদের উচিত কাতার ঘন করা, সামনে-পেছনে না থাকা এবং এক সারিতে পরস্পরের বরাবর দাঁড়ানো। এতে জামাআতের শৃঙ্খলা ও মনোযোগ ভালো থাকে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাতার ঘন করে বাঁধার নির্দেশ এসেছে।
  • কাতারগুলোকে কাছাকাছি রাখা দরকার।
  • ঘাড় বরাবর করে দাঁড়ানো কাতার সোজা রাখার অংশ।
  • কাতারের ফাঁকে শয়তানের প্রবেশের সতর্কতা দেওয়া হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন