৯/১৯৩. অধ্যায়ঃ

ফরয নামাযসমূহের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ এবং তা ত্যাগ করা সম্বন্ধে কঠোর নিষেধ ও চরম হুমকি

আল্লাহ তা’আলা বলেন,﴿حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ﴾ (البقرة: ٢٣٨অর্থাৎ তোমরা নামাযসমূহের প্রতি যত্নবান হও; বিশেষ করে মধ্যবর্তী (আসরের) নামাযের প্রতি। (সূরা বাকারাহ ২৩৮ আয়াত)﴿ فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَخَلُّواْ سَبِيلَهُمۡۚ ﴾ [التوبة: ٥]অর্থাৎ যদি তারা তওবা করে, যথাযথ নামায পড়ে ও যাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। (সূরা তওবা ৫ আয়াত)

সময়মতো নামাজ: উত্তম আমল ও মা-বাবার হকের শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১০৮১

وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه قَالَ: سَأَلتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: الصَّلاَةُ عَلَى وَقْتِهَا قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: بِرُّ الوَالِدَيْنِ قُلْتُ: ثُمَّ أيٌّ؟ قَالَ: الجِهَادُ فِي سَبِيلِ اللهِ. متفقٌ عَلَيهِ

আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম, ’সর্বোত্তম আমল কি?’ তিনি বললেন, “যথা সময়ে নামায আদায় করা।” আমি বললাম, ’তারপর কি?’ তিনি বললেন, “মা-বাপের সাথে সদ্ব্যবহার করা।” আমি বললাম, ’তারপর কি?’ তিনি বললেন, “আল্লাহর পথে জিহাদ করা।” (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ৫২৭, ২৭৮২, ৫৯৭০, ৭৫৩৪, মুসলিম ৮৫, তিরমিযী ১৭৩, ১৮৯৮, নাসায়ী ৬১০, ৬১১, আহমাদ ৩৮৮০, ৩৯৬৩, ৩৯৮৮, ৪১৭৫, ৪২১১, ৪২৩১, ৪২৭৩, ৪৩০১, দারেমী ১২২৫

রিয়াদুস সালেহীন হাদিস ১/১০৮১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে জানতে চেয়েছেন, সর্বোত্তম আমল কোনটি। উত্তরে প্রথমে এসেছে যথা সময়ে নামাজ আদায় করা। এরপর এসেছে মা-বাপের সাথে সদ্ব্যবহার, তারপর আল্লাহর পথে জিহাদ। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো, নেক আমলের মধ্যে অগ্রাধিকার বোঝা। নামাজ শুধু আদায় করলেই নয়, নির্দিষ্ট সময়ের প্রতি যত্ন নিয়ে আদায় করাও গুরুত্বপূর্ণ। একইভাবে মা-বাবার সাথে ভালো ব্যবহারকে বড় আমল হিসেবে দেখানো হয়েছে। এখানে জিহাদের কথাও এসেছে, তবে তা নামাজ ও মা-বাবার হকের পরে উল্লেখিত। ফলে একজন মুমিনের দৈনন্দিন জীবনে সময়মতো সালাত, পিতা-মাতার খেদমত এবং আল্লাহর পথে আন্তরিকতা—এসবের ভারসাম্য থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সময়মতো নামাজ আদায় করা বড় নেক আমলের অন্তর্ভুক্ত।
  • মা-বাবার সাথে সদ্ব্যবহারকে ইসলামে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।
  • নেক আমলে অগ্রাধিকার বোঝা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ।
  • আল্লাহর পথে চেষ্টা-সংগ্রামও গুরুত্বপূর্ণ আমল, তবে হাদিসে ক্রম উল্লেখ করা হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন