৯/১৮৯. অধ্যায়ঃ
মসজিদে যাওয়ার ফযীলত
দূর মসজিদে যাওয়া ও ফিরে আসার পদক্ষেপের ফজিলত
রিয়াদুস সালেহীন : ৩/১০৬২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১০৬২
وَعَنْ أُبيّ بنِ كَعبٍ رضي الله عنه، قَالَ: كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ لاَ أَعْلمُ أَحَداً أبْعَدَ مِنَ المَسْجِدِ مِنْهُ، وَكَانَتْ لاَ تُخْطِئُهُ صَلاَةٌ، فَقِيلَ لَهُ: لَوِ اشْتَرَيْتَ حِمَاراً لِتَرْكَبَهُ فِي الظَّلْمَاءِ وَفِي الرَّمْضَاءِ، قَالَ: مَا يَسُرُّنِي أَنَّ مَنْزِلِي إِلَى جَنْبِ المَسْجِدِ، إنِّي أُرِيدُ أَنْ يُكْتَبَ لِي مَمْشَايَ إِلَى المَسْجِدِ، وَرُجُوعِي إذَا رَجَعْتُ إِلَى أَهْلِي . فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «قَدْ جَمَعَ اللهُ لكَ ذَلِكَ كُلَّه» رواه مُسلِم
উবাই ইবনে কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, এক আনসারী ছিল। মসজিদ থেকে তার চাইতে দূরে কোনো ব্যক্তি থাকত বলে আমার জানা নেই। তবুও সে কোনো নামায (মসজিদে জামাতসহ) আদায় করতে ত্রুটি করত না। একদা তাকে বলা হল, ’যদি একটা গাধা খরিদ করতে এবং রাতের অন্ধকারে ও উত্তপ্ত রাস্তায় তার উপর আরোহণ করতে, (তাহলে ভাল হত)।’ সে বলল, ’আমার বাসস্থান মসজিদের পাশে হলেও তা আমাকে আনন্দ দিতে পারত না। কারণ আমার মনস্কামনা এই যে, মসজিদে যাবার ও নিজ বাড়ি ফিরার সময় কৃত প্রতিটি পদক্ষেপ যেন লিপিবদ্ধ হয়।’ রাসূলুল্লাহ (ﷺ) (তার এহেন পুণ্যাগ্রহ দেখে) বললেন, “নিশ্চিতরূপে আল্লাহ তোমার (ভাগ্যে) তা সমস্তই জুটিয়েছেন।” (মুসলিম)[১]
মুসলিম ৬৬৩, আবূ দাউদ ৫৫৭, ইবনু মাজাহ ৭৮৩, আহমাদ ২০৭০৯, দারেমী ১২৮৪
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১০৬২-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় এক আনসারী সাহাবীর গভীর আগ্রহ দেখা যায়। তাঁর বাড়ি মসজিদ থেকে অনেক দূরে ছিল, তবুও তিনি জামাতসহ নামাজে ত্রুটি করতেন না। লোকেরা তাঁর কষ্ট দেখে বাহন কেনার পরামর্শ দিয়েছিল, যাতে অন্ধকার ও গরম রাস্তায় কষ্ট কমে। কিন্তু তিনি চাইতেন, মসজিদে যাওয়ার পদক্ষেপ এবং বাড়ি ফেরার পদক্ষেপ—দুটিই যেন লিপিবদ্ধ হয়। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর এই আশা সম্পর্কে বললেন, আল্লাহ তাঁর জন্য সবই একত্র করেছেন। এই হাদিস আমাদের শেখায়, মসজিদে যাওয়ার পথের কষ্টও আল্লাহর কাছে হারিয়ে যায় না। মূল কথা হলো নিয়মিত জামাতের প্রতি ভালোবাসা ও সওয়াবের আশা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দূরত্ব থাকলেও জামাতের নামাজে আগ্রহ রাখা প্রশংসনীয়।
- মসজিদে যাওয়া ও ফিরে আসার পদক্ষেপও সওয়াবের আশা জাগায়।
- কষ্টের মধ্যেও ইবাদতের জন্য স্থির থাকা ভালো গুণ।
- নেক আমলে আল্লাহর কাছে প্রতিদানের আশা রাখা বৈধ।
