৯/১৮৬. অধ্যায়ঃ

আযানের ফযীলত

আযান শুনে শয়তানের পলায়ন ও নামাযে মনোযোগের শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/১০৪৩

وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم : «إِذَا نُودِيَ بِالصَّلاَةِ، أَدْبَرَ الشَّيْطَانُ، وَلَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأذِينَ، فَإِذَا قُضِيَ النِّدَاءُ أقْبَلَ، حَتَّى إِذَا ثُوِّبَ للصَّلاةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ، حَتَّى يَخْطِرَ بَيْنَ المَرْءِ وَنَفْسِهِ، يَقُوْلُ: اذْكُرْ كَذَا وَاذْكُرْ كَذَا - لِمَا لَمْ يَذْكُرْ مِنْ قَبْلُ - حَتَّى يَظَلَّ الرَّجُلُ مَا يَدْرِيْ كَمْ صَلَّى». متفقٌ عَلَيْهِ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যখন নামাযের জন্য আযান দেওয়া হয়, তখন শয়তান বাতকর্ম করতে করতে পিঠ ঘুরিয়ে পলায়ন করে, যাতে সে আযান শুনতে না পায়। তারপর আযান শেষ হলে ফিরে আসে। শেষ পর্যন্ত যখন ’তাকবির’ দেওয়া হয়, তখন আবার পিঠ ঘুরিয়ে পালায়। অতঃপর যখন ’তাকবির’ শেষ হয়, তখন আবার ফিরে আসে। পরিশেষে (নামাযী) ব্যক্তির মনে এই কুমন্ত্রণা প্রক্ষেপ করে যে, অমুক জিনিসটা স্মরণ কর, অমুক বস্তুটা খেয়াল কর। সে সমস্ত বিষয় (স্মরণ করায়) যা পূর্বে তার স্মরণে ছিল না। শেষ পর্যন্ত এ ব্যক্তি এরূপ পরিস্থিতির সম্মুখীন হয় যে, সে বুঝতে পারে না, কত রাক’আত নামায সে আদায় করল।” (বুখারী, মুসলিম) [১]

মুসলিম ৩৮৪, তিরমিযী ৩৬১৪, নাসায়ী ৬৭৮, আবূ দাউদ ৫২৩, আহমাদ ৬৫৩২

রিয়াদুস সালেহীন হাদিস ৪/১০৪৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আযান, ইকামত এবং নামাযের সময় শয়তানের আচরণের কথা বলেছেন। যখন নামাযের জন্য আযান দেওয়া হয়, শয়তান আযান না শোনার জন্য পিঠ ঘুরিয়ে পালায়। আযান শেষ হলে সে ফিরে আসে। আবার ইকামত হলে পালায়, ইকামত শেষ হলে ফিরে এসে নামাযীর মনে নানা কথা ঢুকিয়ে দেয়। এমনকি মানুষ ভুলে যায়, সে কত রাকআত নামায পড়েছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, আযানের মর্যাদা অনেক বড় এবং নামাযে মনোযোগ ধরে রাখা জরুরি। ‘নামাযে কুমন্ত্রণা’, ‘আযান শুনে শয়তান পালায়’, ‘নামাযে রাকআত ভুলে যাওয়া’—এসব বিষয় হাদিসে সরাসরি এসেছে। তাই নামাযে দাঁড়ালে মনকে আল্লাহর দিকে রাখার চেষ্টা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আযান শয়তানের জন্য অপছন্দনীয়—সে তা শুনতে চায় না।
  • নামাযে কুমন্ত্রণা আসতে পারে, তাই মনোযোগ রক্ষা করা জরুরি।
  • ইকামতও নামাযের গুরুত্বপূর্ণ ডাক, যা হাদিসে আলাদা করে এসেছে।
  • রাকআত নিয়ে ভুল হলে বুঝতে হবে মনোযোগের পরীক্ষা হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন