৯/১৮৬. অধ্যায়ঃ

আযানের ফযীলত

আযান ও প্রথম সারির ফজিলত: জামাতে নামাজের প্রতি আগ্রহ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১০৪০

عَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا عَلَيْهِ، ولو يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْواً». متفقٌ عَلَيْهِ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, “লোকেরা যদি জানত যে, আযান দেওয়া ও নামাযের প্রথম সারিতে দাঁড়াবার কি মাহাত্ম্য আছে, অতঃপর (তাতে অংশগ্রহণের জন্য) যদি লটারি ব্যতিরেকে অন্য কোনো উপায় না পেত, তবে তারা অবশ্যই সে ক্ষেত্রে লটারির সাহায্য নিত। (অনুরূপ) তারা যদি জানত যে, আগে আগে মসজিদে আসার কি ফযীলত, তাহলে তারা সে ব্যাপারে প্রতিযোগিতা করত। আর তারা যদি জানত যে, এশা ও ফজরের নামায (জামাতে) পড়ার ফযীলত কত বেশি, তাহলে মাটিতে হামাগুড়ি দিয়ে বা পাছা ছেঁচড়ে আসতে হলেও তারা অবশ্যই আসত।” (বুখারী-মুসলিম) [১]

মুসলিম ৩৮৭, ইবনু মাজাহ ৭২৫, আহমাদ ১৬৪১৯, ১৬৪৫৩

রিয়াদুস সালেহীন হাদিস ১/১০৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) আযান দেওয়া, নামাজের প্রথম সারিতে দাঁড়ানো, আগে আগে মসজিদে আসা এবং এশা ও ফজরের নামাজ জামাতে পড়ার বড় ফজিলত তুলে ধরেছেন। তিনি বলেছেন, মানুষ যদি এগুলোর মর্যাদা জানত এবং লটারি ছাড়া অংশ নেওয়ার উপায় না পেত, তবে লটারি করত। আবার আগে মসজিদে আসার ফজিলত জানলে প্রতিযোগিতা করত। এশা ও ফজরের ফজিলত জানলে হামাগুড়ি দিয়ে হলেও আসত। এখানে উদ্দেশ্য হলো নামাজে অলসতা নয়, বরং আগ্রহ, সময়মতো উপস্থিতি এবং জামাতের গুরুত্ব বোঝানো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আযান ও প্রথম সারিতে দাঁড়ানোর বড় মর্যাদা আছে।
  • মসজিদে আগে আসা নামাজের প্রতি আন্তরিকতার পরিচয়।
  • এশা ও ফজরের জামাতের ফজিলত বিশেষভাবে উল্লেখিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন