৯/১৮৫. অধ্যায়ঃ
ওজুর ফযীলত
মহান আল্লাহ বলেন,﴿ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قُمتم إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغۡسِلُواْ وُجُوهَكُمۡ وَأَيۡدِيَكُمۡ إِلَى قَوْله تَعَالَى: مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجۡعَلَ عَلَيۡكُم مِّنۡ حَرَجٖ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمۡ وَلِيُتِمَّ نِعۡمَتَهُۥ عَلَيۡكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ٦ ﴾ (المائدة: ٦অর্থাৎ “হে ঈমানদারগণ! যখন তোমরা নামাযের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধৌত কর এবং তোমাদের মাথা মাসাহ কর এবং পা গ্রন্থি পর্যন্ত ধৌত কর। আর যদি তোমরা অপবিত্র থাক, তাহলে বিশেষভাবে (গোসল করে) পবিত্র হও। যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রস্রাব-পায়খানা হতে আগমন করে, অথবা তোমরা স্ত্রী-সহবাস কর এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর; তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসাহ কর। আল্লাহ তোমাদেরকে কোন প্রকার কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর।” (সূরা মায়েদাহ ৬ আয়াত)
উত্তমরূপে ওজু: দেহ থেকে পাপ ঝরে যাওয়ার শিক্ষা
রিয়াদুস সালেহীন : ৩/১০৩৩
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১০৩৩
وَعَنْ عُثمَانَ بنِ عَفَّانَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ِ «مَن تَوَضَّأَ فَأَحْسَنَ الوُضُوءَ، خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ حَتَّى تَخْرُج مِنْ تَحْتِ أَظْفَارِه». رواه مسلم
উসমান ইবনে ‘আফ্ফান (রাঃ) হতে বর্ণিতঃ
’উসমান ইবনে ’আফফান (রাঃ) বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি উত্তমরূপে ওজু করবে, তার পাপসমূহ তার দেহ থেকে বেরিয়ে যাবে। এমনকি তার নখগুলোর নিচে থেকেও (পাপ) বেরিয়ে যাবে।” (মুসলিম) [১]
সহীহুল বুখারী ২৪৫, আহমাদ ৪৭৪
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১০৩৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসমান ইবনে আফফান (রাঃ) বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে ওজু করবে, তার পাপসমূহ তার দেহ থেকে বেরিয়ে যাবে; এমনকি নখের নিচ থেকেও বেরিয়ে যাবে। এখানে মূল বিষয় হলো ওজুর ফজিলত এবং ভালোভাবে ওজু করার গুরুত্ব। হাদিসে সাধারণভাবে ওজু নয়, উত্তমরূপে ওজুর কথা এসেছে। তাই তাড়াহুড়া করে অঙ্গ ভেজানো যথেষ্ট মনে না করে, ওজুর আদব ও পূর্ণতা বজায় রাখা দরকার। এই হাদিস মুমিনকে বাহ্যিক পরিচ্ছন্নতার সঙ্গে অন্তরের পবিত্রতার দিকেও মনোযোগী করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উত্তমরূপে ওজু করা পাপমোচনের কারণ হিসেবে হাদিসে এসেছে।
- ওজুর সময় অঙ্গগুলো ভালোভাবে ধোয়ার গুরুত্ব আছে।
- পবিত্রতা মুমিনের দৈনন্দিন ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ।
