৯/১৮৩. অধ্যায়ঃ
বিশেষ বিশেষ সূরা ও আয়াত পাঠ করার উপর উৎসাহ দান
আয়াতুল কুরসির ফজিলত: কুরআনের মর্যাদাপূর্ণ আয়াত
রিয়াদুস সালেহীন : ১১/১০২৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১১/১০২৬
وَعَنْ أُبَيِّ بنِ كَعبٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم : يَا أَبَا الْمُنْذِرِ، أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ الله مَعَكَ أعْظَمُ ؟ قُلْتُ: اللهُ لاَ إلَهَ إِلاَّ هُوَ الحَيُّ القَيُّومُ فَضَرَبَ فِي صَدْرِي، وَقَالَ: «لِيَهْنِكَ العِلْمُ أَبَا الْمُنْذِرِ» . رواه مسلم
উবাই ইবনে কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “হে আবূ মুনযির! তুমি কি জানো, মহান আল্লাহর গ্রন্থ (আল-কুরআন)এর ভিতর তোমার যা মুখস্থ আছে, তার মধ্যে সবচেয়ে বড় (মর্যাদাপূর্ণ) আয়াত কোনটি?” আমি বললাম, ’সেটা হচ্ছে আয়াতুল কুরসি।’ সুতরাং তিনি আমার বুকে চাপড় মেরে বললেন, “আবুল মুনযির! তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক।” (মুসলিম) [১](অর্থাৎ তুমি নিজ জ্ঞানের বরকতে উক্ত আয়াতটির সন্ধান পেয়েছ সে জন্য তোমাকে ধন্যবাদ।)
মুসলিম ৮১০, আবূ দাউদ ১৪৬০, মুওয়াত্তা মালিক ১৮৭
রিয়াদুস সালেহীন হাদিস ১১/১০২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উবাই ইবনে কা‘ব (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, আল্লাহর কিতাবের মধ্যে তাঁর মুখস্থ আয়াতগুলোর মধ্যে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আয়াত কোনটি। তিনি উত্তর দিলেন, আয়াতুল কুরসি। তখন নবীজি (صلى الله عليه وسلم) তাঁর বুকে চাপড় মেরে জ্ঞানের জন্য দোয়াস্বরূপ প্রশংসা করলেন। এই হাদিসে আয়াতুল কুরসির মর্যাদা খুব স্পষ্টভাবে এসেছে। একই সঙ্গে এখানে ইলমের মূল্যও বোঝা যায়। কুরআন মুখস্থ করা ভালো, কিন্তু কোন আয়াতের মর্যাদা ও অর্থ জানা আরও গভীর সম্পর্ক তৈরি করে। তাই আয়াতুল কুরসি পাঠ ও বোঝা—দুটিই গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আয়াতুল কুরসি কুরআনের মর্যাদাপূর্ণ আয়াত হিসেবে হাদিসে এসেছে।
- কুরআনের জ্ঞান অর্জন সাহাবীদের জীবনে বিশেষ মূল্য পেত।
- মুখস্থ করার পাশাপাশি আয়াতের মর্যাদা জানা মুমিনের জন্য উপকারী।
