৯/১৮৩. অধ্যায়ঃ

বিশেষ বিশেষ সূরা ও আয়াত পাঠ করার উপর উৎসাহ দান

সূরা ফাতিহার মহিমা: সাবউ মাসানী ও মহান কুরআন

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১০১৬

عَن أَبي سَعِيدٍ رَافِعِ بن الْمُعَلَّى رضي الله عنه، قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم : «أَلاَ أُعَلِّمُكَ أَعْظَمَ سُورَةٍ فِي القُرْآن قَبْلَ أَنْ تَخْرُجَ مِنَ الْمَسْجِدِ ؟» فَأخَذَ بِيَدِي، فَلَمَّا أَرَدْنَا أَنْ نَخْرُجَ، قُلْتُ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، إنَّكَ قُلْتَ: لأُعَلِّمَنَّكَ أَعْظَمَ سُورَةٍ فِي القُرْآنِ ؟ قَالَ: «اَلْحَمْدُ للهِ رَبِّ العَالَمِينَ، هِيَ السَّبْعُ المَثَانِي وَالقُرْآنُ العَظِيمُ الَّذِيْ أُوتِيتُهُ». رواه البخاري

আবূ সাঈদ রাফে’ ইবনে মুআল্লা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, “মসজিদ থেকে বের হবার পূর্বেই তোমাকে কি কুরআনের সবচেয়ে বড় (মাহাত্ম্যপূর্ণ) সূরা শিখিয়ে দেব না?” এই সাথে তিনি আমার হাত ধরলেন। অতঃপর যখন আমরা বাইরে যাওয়ার ইচ্ছা করলাম, তখন আমি নিবেদন করলাম, ’ইয়া রাসূলুল্লাহ! আপনি যে আমাকে বললেন, তোমাকে অবশ্যই কুরআনের সবচেয়ে বড় (মাহাত্ম্যপূর্ণ) সূরা শিখিয়ে দেব?’ সুতরাং তিনি বললেন, “(তা হচ্ছে) ’আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’ (সূরা ফাতেহা)। এটি হচ্ছে ’সাবউ মাসানী’ (অর্থাৎ নামাযে বারংবার পঠিতব্য সপ্ত আয়াত) এবং মহা কুরআন; যা আমাকে দান করা হয়েছে।” (বুখারী) [১]

সহীহুল বুখারী ৪৪৭৪, ৪৬৪৭, ৪৭০৩, ৫০০৬, নাসায়ী ৯১৩, আবূ দাউদ ১৪৫৮, ইবনু মাজাহ ৩৭৮৫, আহমাদ ১৫৩০৩, ১৭৩৯৫, দারেমী ১৪৯২, ৩৭১

রিয়াদুস সালেহীন হাদিস ১/১০১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূরা ফাতিহার বিশেষ মর্যাদা বলা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আবু সাঈদ রাফি ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মসজিদ থেকে বের হওয়ার আগে তিনি তাঁকে কুরআনের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ সূরা শিখিয়ে দেবেন। পরে তিনি জানালেন, সেটি হলো ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’—অর্থাৎ সূরা ফাতিহা। তিনি আরও বললেন, এটি সাবউ মাসানী, অর্থাৎ নামাজে বারবার পড়া সাত আয়াত, এবং এটি মহান কুরআন, যা তাঁকে দান করা হয়েছে। তাই সূরা ফাতিহা শুধু ছোট সূরা নয়; নামাজ ও কুরআন পাঠে এর বিশেষ স্থান আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা ফাতিহার বিশেষ মর্যাদা এই হাদিসে স্পষ্ট।
  • সূরা ফাতিহা নামাজে বারবার পড়া সাত আয়াত।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নিজে সূরা ফাতিহার গুরুত্ব শিখিয়েছেন।
  • কুরআনের ছোট সূরাকেও হালকা মনে করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন