১১/৬৭. অধ্যায়ঃ
মাগরিবে 'আলিফ লাম মীম সোয়াদ' পাঠ করা
সুনানে নাসাঈ : ৯৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৮৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي الْأَسْوَدِ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ يُحَدِّثُ، عَنْ زَيْدِ بْنَ ثَابِتٍ، أَنَّهُ قَالَ لِمَرْوَانَ: يَا أَبَا عَبْدِ الْمَلِكِ أَتَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَإِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ؟ قَالَ: نَعَمْ. قَالَ: فَمَحْلُوفَةٌ «لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِيهَا بِأَطْوَلِ الطُّولَيَيْنِ المص»
যায়দ ইব্ন সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি মারওয়ানকে বললেন, হে আবু আবদুল মালিক! আপনি কি মাগরিবের সালাতে "কুল হুয়াল্লাহু আহাদ” (১১২. সূরা আল ইখলাস) এবং “ইন্না আতয়নাকাল কাওসার" (১০৮. সূরা আল কাওসার) পড়ে থাকেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি তিনি দীর্ঘ সূরার মধ্যে বড় "আলিফ লাম মীম সোয়াদ” (৭. সূরা আল আরাফ) পাঠ করেছেন।
[১] দীর্ঘ সূরাদ্বয় দ্বারা সূরা আন‘আম ও আ‘রাফ বুঝানো হয়েছে। আর আলিফ-লাম-মীম সোয়াদ দ্বারা সূরা আরাফকে নির্দেশ করা হয়েছে।
