১১/৩৭. অধ্যায়ঃ
কুরআন সম্বন্ধীয় বিবিধ রিওয়ায়াত
সুনানে নাসাঈ : ৯৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৩৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ غُنْدَرٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي بْنِ كَعْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَ أَضَاةِ بَنِي غِفَارٍ، فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ: إِنَّ اللَّهُ عَزَّ وَجَلَّ يَأْمُرُكَ أَنَّ تُقْرِئَ أُمَّتَكَ الْقُرْآنَ عَلَى حَرْفٍ. قَالَ: «أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ، وَإِنَّ أُمَّتِي لَا تُطِيقُ ذَلِكَ». ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَقَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ أُمَّتَكَ الْقُرْآنَ عَلَى حَرْفَيْنِ. قَالَ: «أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ، وَإِنَّ أُمَّتِي لَا تُطِيقُ ذَلِكَ». ثُمَّ جَاءَهُ الثَّالِثَةَ فَقَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ أُمَّتَكَ الْقُرْآنَ عَلَى ثَلَاثَةِ أَحْرُفٍ. فَقَالَ: «أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ، وَإِنَّ أُمَّتِي لَا تُطِيقُ ذَلِكَ». ثُمَّ جَاءَهُ الرَّابِعَةَ فَقَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ أُمَّتَكَ الْقُرْآنَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَأَيُّمَا حَرْفٍ قَرَءُوا عَلَيْهِ فَقَدْ أَصَابُوا قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: هَذَا الْحَدِيثُ خُولِفَ فِيهِ الْحَكَمُ، خَالَفَهُ مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ، رَوَاهُ عَنْ مُجَاهِدٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ مُرْسَلًا
উবাই ইব্ন কা’ব (রাঃ) হতে বর্ণিতঃ
একবার রাসূলুল্লাহ (ﷺ) বনু গিফারের কুয়ার কাছে ছিলেন। এমন সময় তাঁর কাছে জিবরীল (আঃ) আসলেন এবং বললেন, আল্লাহ তা’আলা আপনাকে আদেশ করেছেন, আপনি যেন আপনার উম্মতকে এক উপভাষায় কুরআন পড়ান। তিনি বললেন, “আমি আল্লাহ তা’আলার কাছে তাঁর ক্ষমা কামনা করি, আমার উম্মত এর শক্তি রাখে না।”তারপর তাঁর কাছে দ্বিতীয়বার এসে বললেন, আল্লাহ তা’আলা আপনাকে আদেশ করেছেন, আপনি যেন আপনার উম্মতকে দুই হরফ বা উপভাষায় কুরআন পড়ান। তিনি বললেন, “আমি আল্লাহ তা’আলার কাছে তাঁর ক্ষমা ভিক্ষা করি। আমার উম্মত এরও শক্তি রাখে না।”তারপর জিবরীল তার কাছে তৃতীয়বার এসে বললেন, আল্লাহ তা’আলা আপনাকে আদেশ করছেন, আপনি যেন আপনার উম্মতকে তিন হরফ বা উপভাষায় কুরআন পড়ান। তিনি বললেন, “আমি আল্লাহ তা’আলার কাছে তাঁর ক্ষমা ভিক্ষা করি আমার উম্মত এরও শক্তি রাখে না।”এরপর জিবরীল তার কাছে চতুর্থবার এসে বললেন, আল্লাহ তা’আলা আপনাকে আদেশ করছেন, আপনি যেন আপনার উম্মতকে সাত হরফ বা উপভাষায় কুরআন পড়ান। যেগুলোতে পড়ুক না কেন তা-ই সঠিক হবে।আবু আবদুর রহমান (ইমাম নাসাঈ) বলেন, এ হাদীস বর্ণনায় হাকাম-এর বিরোধিতা করা হয়েছে। মানসূর ইবনু মু’তামির এটি মুজাহিদ সূত্রে উবাইদ ইবনু উমায়র হতে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন।
