১১/২১. অধ্যায়ঃ
'বিসমিল্লা-হির রহমা-নির রহীম' পাঠ করা
সুনানে নাসাঈ : ৯০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯০৪
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ الْمُخْتَارِ بْنُ فُلْفُلٍ، عَنْ أَنَسِ بْنُ مَالِكٍ قَالَ: بَيْنَمَا ذَاتَ يَوْمٍ بَيْنَ أَظْهُرِنَا يُرِيدُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَغْفَى إِغْفَاءَةً، ثُمَّ رَفَعَ رَأْسَهُ مُتَبَسِّمًا فَقُلْنَا لَهُ: مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: " نَزَلَتْ عَلَيَّ آنِفًا سُورَةٌ: {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] {إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ} [الكوثر: 2] ". ثُمَّ قَالَ: «هَلْ تَدْرُونَ مَا الْكَوْثَرَ؟» قُلْنَا: اللَّهِ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: " فَإِنَّهُ نَهْرٌ وَعَدَنِيهِ رَبِّي فِي الْجَنَّةِ، آنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ الْكَوَاكِبِ، تَرِدُهُ عَلَيَّ أُمَّتِي فَيُخْتَلَجُ الْعَبْدُ مِنْهُمْ، فَأَقُولُ: يَا رَبِّ إِنَّهُ مِنْ أُمَّتِي، فَيَقُولُ لِي: إِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثَ بَعْدَكَ "
আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি আমাদের মাঝে ছিলেন অর্থাৎ নাবী (ﷺ)। হঠাৎ ওহীর অবস্থা প্রকাশ পেল। তারপর তিনি (ﷺ) পবিত্র হাসি দিতে দিতে মাথা উঠালেন। আমরা তাকে বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কেন হাসলেন? তিনি (ﷺ) বললেন, এখন আমার ওপর একটি সূরা (কাওসার) অবতীর্ণ হলো-بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِإِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَفَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْإِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ(পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। [হে নাবী] আমি তোমাকে অশেষ কল্যাণ দান করেছি [যার মধ্যে হাউজে কাওসারও অন্তর্ভুক্ত)। অতএব তোমার প্রতিপালককে স্মরণ করার জন্যে তুমি সালাত আদায় কর এবং [তাঁরই উদ্দেশে] তুমি কুরবানি কর। [তোমার নাম-চিহ্ন কোনদিন মুছবে না বরং তোমার নিন্দাকারীরাই নাম-চিহ্নহীন-নির্মূল [অসহায়]।) তারপর তিনি বলেন, তোমরা জান কি 'কাওসার' কী? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-ই ভালো জানেন। তিনি বললেন, এটা একটি নাহর। আমার রব! আমাকে তা জান্নাতে দান করবেন বলে ওয়াদা করেছেন। তার পেয়ালাসমূহ তারকার সংখ্যা অপেক্ষা বেশি আমার উম্মত তার কাছে আমার নিকট আসবে। তারপর তাদের মধ্য হতে কাউকে হটিয়ে দেয়া হবে। তখন আমি বলব, হে আল্লাহ! সে তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। তখন তিনি আমাকে বলবেন, নিশ্চয় আপনি জানেন না, সে আপনার পরে (শরীয়তের পরিপন্থী) কী নতুন বিষয় আবিষ্কার করেছিল।
