১১/১৩. অধ্যায়ঃ
দু'পা মিলিয়ে সলাতে দাঁড়ানো প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৮৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৯৩
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، قَالَ: أَخْبَرَنِي مَيْسَرَةُ بْنُ حَبِيبٍ قَالَ: سَمِعْتُ الْمِنْهَالَ بْنُ عَمْرٍو يُحَدِّثُ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّهُ رَأَى رَجُلًا يُصَلِّي قَدْ صَفَّ بَيْنَ قَدَمَيْهِ فَقَالَ: «أَخْطَأَ السُّنَّةَ وَلَوْ رَاوَحَ بَيْنَهُمَا كَانَ أَعْجَبَ إِلَيَّ»---[حكم الألباني] ضعيف الإسناد
আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে সালাত আদায় করছে দুই পা মিলিয়ে। তিনি বললেন, এ ব্যক্তি সুন্নাতের খেলাফ করেছে। যদি সে দুই পায়ের মাঝে ফাঁক রেখে দাঁড়াত তা হলে তা আমার কাছে বেশি পছন্দনীয় হতো।
