১০/৬২. অধ্যায়ঃ
কাতারের পেছনে একাকী সলাত আদায়কারী
সুনানে নাসাঈ : ৮৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৭০
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا نُوحٌ يَعْنِي ابْنَ قَيْسٍ، عَنْ ابْنِ مَالِكٍ وَهُوَ عَمْرٌو، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: " كَانَتْ امْرَأَةٌ تُصَلِّي خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَسْنَاءُ مِنْ أَحْسَنِ النَّاسِ قَالَ: فَكَانَ بَعْضُ الْقَوْمِ يَتَقَدَّمُ فِي الصَّفِّ الْأَوَّلِ لِئَلَّا يَرَاهَا، وَيَسْتَأْخِرُ بَعْضُهُمْ حَتَّى يَكُونَ فِي الصَّفِّ الْمُؤَخَّرِ، فَإِذَا رَكَعَ نَظَرَ مِنْ تَحْتِ إِبْطِهِ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ} [الحجر: 24] "
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
অতি সুন্দরী এক নারী রাসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে সালাত আদায় করতেন। তখন গোত্রের মধ্য থেকে কেউ কেউ প্রথম কাতারে এগিয়ে যেত, যেন তাকে দেখতে না পায়। আর তাদের কেউ কেউ পেছনে থেকে যেত। যখন রুকু করত তখন তারা বগলের নিচে থেকে তার দিকে তাকাত। তখন আল্লাহ তা’আলা অবতীর্ণ করলেন- “তোমাদের মাঝে যারা আগে অগ্রসর হয়ে গেছে তাদেরকেও আমি জানি আর যারা পেছনে রয়ে গেছে তাদেরকেও জানি”- (সূরা আল হিজর ১৫: ২৪)।
