১০/৫৩. অধ্যায়ঃ
একাকী সলাত আদায় করলে পুনরায় জামা'আতে সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ৮৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৫৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ يُقَالُ لَهُ بُسْرُ بْنُ مِحْجَنٍ، عَنْ مِحْجَنٍ، أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذَّنَ بِالصَّلَاةِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ؟ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ؟» قَالَ: بَلَى. وَلَكِنِّي كُنْتُ قَدْ صَلَّيْتُ فِي أَهْلِي. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ»
মিহজান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এক সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে এক মজলিসে ছিলেন, তখন সালাতের আজান হলে রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়ালেন, তারপর সালাত আদায় করে এসে দেখলেন মিহজান (রাঃ) সে মজলিসেই রয়েছেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তোমাকে সালাত আদায় করা থেকে কোন জিনিস বাধা দিল? তুমি কি মুসলিম নও? তিনি বললেন, হ্যাঁ! কিন্তু আমি আমার ঘরে সালাত আদায় করেছি। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, যখন মসজিদে আসবে তখন লোকেদের সঙ্গে সালাত আদায় করে নিবে যদিও আগে সালাত আদায় করে থাক।
