১০/৪৭. অধ্যায়ঃ
ক্বাযা সলাতের জামা'আত
সুনানে নাসাঈ : ৮৪৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৪৬
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو زُبَيْدٍ وَاسْمُهُ عَبْثَرُ بْنُ الْقَاسِمِ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ قَالَ بَعْضُ الْقَوْمِ: لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنِّي أَخَافُ أَنْ تَنَامُوا عَنِ الصَّلَاةِ». قَالَ بِلَالٌ: أَنَا أَحْفَظُكُمْ، فَاضْطَجَعُوا فَنَامُوا وَأَسْنَدَ بِلَالٌ ظَهْرَهُ إِلَى رَاحِلَتِهِ، فَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَقَالَ: «يَا بِلَالُ أَيْنَ مَا قُلْتَ؟» قَالَ: مَا أُلْقِيَتْ عَلَيَّ نَوْمَةٌ مِثْلُهَا قَطُّ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَبَضَ أَرْوَاحَكُمْ حِينَ شَاءَ فَرَدَّهَا حِينَ شَاءَ، قُمْ يَا بِلَالُ فَآذِنِ النَّاسَ بِالصَّلَاةِ». فَقَامَ بِلَالٌ فَأَذَّنَ فَتَوَضَّئُوا يَعْنِي حِينَ ارْتَفَعَتِ الشَّمْسُ، ثُمَّ قَامَ فَصَلَّى بِهِمْ
আবূ কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। হঠাৎ দলের একজন বললেন, হে আল্লাহর রাসূল! যদি বিশ্রামের জন্য শেষ রাতে আমাদের নিয়ে অবতরণ করতেন। তিনি (ﷺ) বললেন, “আমি ভয় করি তোমরা সালাত ছেড়ে ঘুমিয়ে পড়বে।” বিলাল (রাঃ) বললেন, “আমি আপনাদের দেখাশোনা করব।”তারপর সকলে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। বিলাল (রাঃ) তাঁর সাওয়ারীর সঙ্গে হেলান দিয়ে পিঠ লাগিয়ে রইলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) জেগে দেখলেন সূর্য উদিত হচ্ছে। তিনি বললেন, “হে বিলাল! তুমি যা বলেছিলে তা কোথায়?” তিনি বললেন, “আমাকে এত গভীর ঘুমে আর কখনো পায়নি।”রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন তখন তোমাদের রুহ কবজ করে নিলেন। আর যখন ইচ্ছা ফিরিয়ে দিলেন। হে বিলাল! উঠ, লোকদের সালাতের জন্য আহ্বান কর।” এরপর বিলাল (রাঃ) উঠে আজান দিলেন, এরপর সকলে ওজু করলেন, অর্থাৎ যখন সূর্য বেশ উপরে উঠলো। পরে তিনি দাঁড়িয়ে লোকেদের নিয়ে সালাত আদায় করলেন।
