১০/৪০. অধ্যায়ঃ
বসে সলাত আদায়কারী ইমামের ইকতিদা করা
সুনানে নাসাঈ : ৮৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৩৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ». قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ وَإِنَّهُ مَتَى يَقُومُ فِي مَقَامِكَ لَا يُسْمِعُ النَّاسَ فَلَوْ أَمَرْتَ عُمَرَ. فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ». فَقُلْتُ لِحَفْصَةَ: قُولِي لَهُ، فَقَالَتْ لَهُ فَقَالَ: «إِنَّكُنَّ لَأَنْتُنَّ صَوَاحِبَاتُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ». قَالَتْ: فَأَمَرُوا أَبَا بَكْرٍ، فَلَمَّا دَخَلَ فِي الصَّلَاةِ وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَفْسِهِ خِفَّةً قَالَتْ: فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، وَرِجْلَاهُ تَخُطَّانِ فِي الْأَرْضِ، فَلَمَّا دَخَلَ الْمَسْجِدَ سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ فَذَهَبَ لِيَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ قُمْ كَمَا أَنْتَ. قَالَتْ: فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَامَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ جَالِسًا، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ جَالِسًا، وَأَبُو بَكْرٍ قَائِمًا يَقْتَدِي أَبُو بَكْرٍ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ يَقْتَدُونَ بِصَلَاةِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর রোগ যখন বেড়ে গেল তখন বিলাল (রাঃ) তাঁকে সালাতের খবর দিতে আসলেন। তিনি বললেন, ‘আবু বকর (রাঃ)-কে বল, সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে।’আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল (ﷺ)! আবু বকর একজন কোমল হৃদয়ের লোক। তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন, তখন তিনি লোকদের কিরাআত শুনাতে পারবেন না। অতএব, যদি আপনি উমর (রাঃ)-কে আদেশ করতেন তবে ভালো হত।’তিনি বললেন, ‘আবু বকর (রাঃ)-কে বল তিনি যেন লোকদের নিয়ে সালাত আদায় করে।’তারপর আমি হাফসা (রাঃ)-কে আমার কথা বলার জন্যে বললাম। তিনিও তাঁকে তা বললেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ‘তোমরা ঐ সকল নারীর ন্যায় যারা ইউসুফ (আঃ)-এর ব্যাপারে জড়িত ছিল। আবু বকর (রাঃ)-কে বল, লোকদের নিয়ে সালাত আদায় করতে।’আয়িশা (রাঃ) বলেন, তাঁকে নির্দেশ দেয়ার পর নবী (ﷺ) কিছুটা সুস্থতা অনুভব করলে দাঁড়িয়ে দুজন লোকের কাঁধে ভর দিয়ে চললেন আর তাঁর পদদ্বয় মাটিতে হেঁচড়াচ্ছিল। যখন তিনি মসজিদে ঢুকলেন, আবু বকর (রাঃ) তাঁর আগমন বুঝে পিছনে হটতে চাইলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ইশারায় নিজ অবস্থায় থাকতে বললেন।আয়িশা (রাঃ) বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) এসে আবু বকর (রাঃ)-এর বাম দিকে দাঁড়ালেন এবং লোকদের সাথে বসে সালাত আদায় করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) লোকদের নিয়ে সালাত আদায় করলেন বসে বসে, আবু বকর (রাঃ) ছিলেন দাঁড়ানো। আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুসরণ করছিলেন আর অন্যান্য লোক অনুসরণ করছিল আবু বকর (রাঃ)-এর সালাতের।
[১] আবূ বকর (রাঃ) লোকদের রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর তাকবীর শোনাতেন।
