১০/৩৯. অধ্যায়ঃ
ইমামের সলাত থেকে বের হয়ে মাসজিদের কোণে মুসল্লীর পৃথক সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ৮৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৩১
أَخْبَرَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ وَأَبِي صَالِحٍ، عَنْ جَابِرٍ قَالَ: جَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ وَقَدْ أُقِيمَتِ الصَّلَاةُ، فَدَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى خَلْفَ مُعَاذٍ فَطَوَّلَ بِهِمْ، فَانْصَرَفَ الرَّجُلُ فَصَلَّى فِي نَاحِيَةِ الْمَسْجِدِ ثُمَّ انْطَلَقَ، فَلَمَّا قَضَى مُعَاذٌ الصَّلَاةَ قِيلَ لَهُ: إِنَّ فُلَانًا فَعَلَ كَذَا وَكَذَا، فَقَالَ مُعَاذٌ: لَئِنْ أَصْبَحْتُ لَأَذْكُرَنَّ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَى مُعَاذٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ فَقَالَ: «مَا حَمَلَكَ عَلَى الَّذِي صَنَعْتَ؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عَمِلْتُ عَلَى نَاضِحِي مِنَ النَّهَارِ، فَجِئْتُ وَقَدْ أُقِيمَتِ الصَّلَاةُ، فَدَخَلْتُ الْمَسْجِدَ، فَدَخَلْتُ مَعَهُ فِي الصَّلَاةِ، فَقَرَأَ سُورَةَ كَذَا وَكَذَا فَطَوَّلَ، فَانْصَرَفْتُ فَصَلَّيْتُ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَتَّانٌ يَا مُعَاذُ؟ أَفَتَّانٌ يَا مُعَاذُ؟ أَفَتَّانٌ يَا مُعَاذُ؟»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
সালাতের ইকামাত বলার পরে এক আনসারি ব্যক্তি আসলেন। সে মসজিদে প্রবেশ করে মু’আজ (রাঃ)-এর পিছনে সালাতে দাঁড়াল। তিনি কিরাত দীর্ঘ করলেন। লোকটি তখন সালাত থেকে বের হয়ে মসজিদের এক কোণে সালাত আদায় করে চলে গেল। মু’আজ (রাঃ) যখন সালাত শেষ করলেন তাঁকে বলা হল, অমুক ব্যক্তি এরূপ এরূপ করেছে। মু’আজ (রাঃ) বললেন, আমি ভোরে রাসূলুল্লাহ (ﷺ)-কে এ সম্পর্কে অবশ্যই জানাব। মু’আজ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে ঘটনা ব্যক্ত করলেন। রাসূলুল্লাহ (ﷺ) লোকটির নিকট লোক পাঠিয়ে তাকে ডেকে আনলেন এবং তাকে প্রশ্ন করলেন, তুমি যা করেছ তা করতে তোমাকে কিসে উৎসাহিত করেছে?সে লোকটি বলল, হে আল্লাহর রাসূল! আমি দিনের বেলায় আমার উটের কাজে ব্যস্ত ছিলাম। এরপর আমি আসলাম এবং পূর্বেই সালাতের ইকামাত বলা হয়েছিল। আমি মসজিদে প্রবেশ করে তাঁর সাথে সালাতে শরীক হলাম। কিন্তু তিনি সালাতে অমুক অমুক সূরা শুরু করে সালাত দীর্ঘ করে দিলেন। এজন্যে আমি সালাত থেকে বের হয়ে মসজিদের এক কোণে সালাত আদায় করি। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে মু’আজ! তুমি কি (লোকদের) ফিতনা ও কষ্টের মধ্যে ফেলবে? হে মু’আজ! তুমি কি (লোকদের) ফিতনা ও কষ্টের মধ্যে ফেলবে? হে মু’আজ! তুমি কি ফিতনা সৃষ্টিকারী?
