১/৬৬. অধ্যায়ঃ
উযূর বর্ণনা-উভয় কজি ধৌত করা প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الْبَصْرِيُّ، عَنْ بِشْرِ بْنُ الْمُفَضَّلِ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنِ الْمُغِيرَةِ، وَعَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ رَجُلٍ حَتَّى رَدَّهُ إِلَى الْمُغِيرَةِ قَالَ ابْنُ عَوْنٍ: وَلَا أَحْفَظُ حَدِيثَ ذَا مِنْ حَدِيثِ ذَا، أَنَّ الْمُغِيرَةَ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَقَرَعَ ظَهْرِي بِعَصًا كَانَتْ مَعَهُ، فَعَدَلَ وَعَدَلْتُ مَعَهُ حَتَّى أَتَى كَذَا وَكَذَا مِنَ الْأَرْضِ، فَأَنَاخَ ثُمَّ انْطَلَقَ. قَالَ: فَذَهَبَ حَتَّى تَوَارَى عَنِّي، ثُمَّ جَاءَ فَقَالَ: «أَمَعَكَ مَاءٌ؟» وَمَعِي سَطِيحَةٌ لِي فَأَتَيْتُهُ بِهَا، فَأَفْرَغْتُ عَلَيْهِ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ وَذَهَبَ لِيَغْسِلَ ذِرَاعَيْهِ وَعَلَيْهِ جُبَّةٌ شَامِيَّةٌ ضَيِّقَةُ الْكُمَّيْنِ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِ الْجُبَّةِ، فَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، وَذَكَرَ مِنْ نَاصِيَتِهِ شَيْئًا وَعِمَامَتِهِ شَيْئًا - قَالَ ابْنُ عَوْنٍ: لَا أَحْفَظُ كَمَا أُرِيدُ - ثُمَّ مَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَالَ: «حَاجَتُكَ؟» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَيْسَتْ لِي حَاجَةٌ. فَجِئْنَا وَقَدْ أَمَّ النَّاسَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، وَقَدْ صَلَّى بِهِمْ رَكْعَةً مِنْ صَلَاةِ الصُّبْحِ، فَذَهَبْتُ لِأُوذِنَهُ فَنَهَانِي، فَصَلَّيْنَا مَا أَدْرَكْنَا وَقَضَيْنَا مَا سُبِقْنَا---[حكم الألباني] صحيح ق لكن ليس عند خ ذكر الناصية والعمامة
মুগীরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আমরা এক সফরে গেলাম। তাঁর সঙ্গে একটি লাঠি ছিল। (পথের এক স্থানে) তিনি (ﷺ) লাঠিটি দিয়ে আমার পিঠে ঠোকা দিলেন। পরে তিনি মাঝ পথ ছেড়ে পাশ দিয়ে হাঁটতে লাগলেন, আমিও তাঁর সঙ্গে হাঁটতে লাগলাম। (কিছুক্ষণ হাঁটার পর) এক স্থানে এসে উট থামালেন। এরপর তিনি (ﷺ) আবার চলতে লাগলেন। রাবী বলেন, তিনি (ﷺ) এতদূর গেলেন যে, আমার থেকে অদৃশ্য হয়ে গেলেন। (ক্ষণিক পর) ফিরে এসে বললেন, তোমার নিকট পানি আছে কি? আমার সাথে একটি পানির পাত্র ছিল।আমি তা নিয়ে তাঁর নিকট আসলাম এবং পানি ঢেলে দিতে লাগলাম। তিনি তাঁর হাত মুখ ধৌত করলেন এবং বাহু ধৌত করতে চাইলেন। তখন তাঁর পরনে ছিল চিকন হাতার একটি শামী জুব্বা (সিরিয়)। তিনি জুব্বার ভেতর থেকে নিচ দিক দিয়ে হাত বের করে আনলেন এবং মুখমণ্ডল ও হাত ধৌত করলেন। তিনি কপাল ও পাগড়ির কিছু অংশ মাসাহ করেছিলেন বলে রাবী উল্লেখ করেছেন। (হাদিসের একজন রাবী) ইবনু আওন (রহঃ) বলেন, আমার যেমন ইচ্ছা ছিল হাদিসটি তেমন মনে রাখতে পারি না। (এরপর রাবী বলেন) এরপর তিনি (ﷺ) তাঁর মোজার উপর মাসাহ করলেন এবং বললেন, তোমার প্রয়োজন সমাধা করো। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার কোন প্রয়োজন নেই। তারপর আমরা চলে আসলাম। (এদিকে রাসূলুল্লাহ (ﷺ)-এর বিলম্বের কারণে) আবদুর রহমান ইবনু আওফ (রাঃ) লোকেদের ইমামতি করলেন। তখন তিনি লোকেদেরকে নিয়ে ফজরের সালাত এক রাকাত আদায় করে ফেলেছেন। আমি আবদুর রহমান ইবনু আওফ (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর আসার সংবাদ দেয়ার ইচ্ছা করি কিন্তু তিনি (ﷺ) আমাকে নিষেধ করেন। অতএব আমরা যতটুকু পেলাম তা (জামাআতে) আদায় করলাম এবং বাকিটুকু নিজেরা আদায় করে নিলাম।
